শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
১২ এপ্রিল ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে বিএনপির প্রস্তুতি সভা

প্রধানমন্ত্রীর টাঙ্গাইল সফরকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে নির্ধারিত এই সফর ঘিরে দলীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ সভার আয়োজন করা হয়।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় কালিয়াকৈর পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর খান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক মেয়র মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর টাঙ্গাইল সফরকে কেন্দ্র করে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং সাংগঠনিক শক্তি প্রদর্শনের লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় জানানো হয়, পহেলা বৈশাখের দিন প্রধানমন্ত্রীর মহাসড়কযোগে টাঙ্গাইল সফর উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের বাসন-কোনাবাড়ি এলাকা থেকে কালিয়াকৈরের স্কয়ার গেট পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশনা প্রদান করেছেন। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আরো পড়ুন...  প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের দাওয়াত দিল জামায়াত

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ভিপি আ.ন.ম. খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আখতারুজ্জামান, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সাইজুদ্দিন আহমেদ এবং গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি মো. মিনার উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, আসন্ন এই সফরকে ঘিরে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং জনগণের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নেতাকর্মীদের মধ্যে সমন্বয় জোরদার করার পাশাপাশি নির্ধারিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভা শেষে সফর উপলক্ষে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং সংশ্লিষ্ট সকল ইউনিটকে তাদের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা-মা হারিয়ে দাদীর কোলে আল আমিনের বেঁচে থাকার লড়াই

বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনে হামলা, ২৩ জনের নাম উল্লেখসহ ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

সেনবাগে জমকালো শুকরিয়া সম্মেলন, দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ের আহ্বান

বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মেয়র প্রার্থী মুজিব মনির

পানছড়িতে অসহায় পরিবারের পাশে বিজিবি, ঈদ উপহার বিতরণ

তালা কেটে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি, তেতুলিয়ায় চাঞ্চল্য

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ জানালেন হিসাবরক্ষক মামুন অর রশিদ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আযহা পালন

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ৭ গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত

ঈদে অসহায় মানুষের পাশে এমপি নূরুল ইসলাম বুলবুল, নগদ অর্থ বিতরণ

১০

ঈদের আনন্দ ভাগাভাগি করতে জগন্নাথপুরে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্টের উপহার বিতরণ

১১

হাতুড়ে কবিরাজের ভুল চিকিৎসায় ৪ বছরের রুবাইদার হাত হারানোর শঙ্কা

১২

বাগেরহাট-৪ আসনের এমপির কার্যক্রমের ১ম ফলোআপ সভা অনুষ্ঠিত

১৩

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

১৪

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

১৫

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

১৬

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

১৭

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

১৮

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

১৯

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

২০