কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
৫ অগাস্ট ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সংবর্ধনা ও আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জে আলোচনা সভা, শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, “৫ আগস্ট বাংলাদেশের জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন। ছাত্র-জনতা ও সাধারণ মানুষের রক্তের বিনিময়ে দেশ আজ নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।” তিনি আরও বলেন, শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব; তাদের সঠিক সম্মাননা ও পুনর্বাসন নিশ্চিত করাই হবে এ আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম, সরকারি গুরুদয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিক উল্লাহ, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া।

আরো পড়ুন...  আদমপুরের ইতিহাসে অমর এক নাম: ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্বজন ও আহত যোদ্ধাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সংবর্ধনা ও আলোচনা সভা

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে স্বৈরাচারের উত্থান হবে’: মোরেলগঞ্জে এমপি আব্দুল আলীম

পাহাড়ের বাঙালিদের আয়কর মওকুফসহ ১১ দাবিতে শাহবাগে বিক্ষোভ

৪ আগস্ট ২০২৪ বা ৩৫ জুলাই—যে স্মৃতি কোনো দিন ভোলার নয়

ভোলায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, অভিযুক্ত সাবেক চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির প্রতিনিধির কাছে স্মারকলিপি

শিবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও এডহক কমিটির পরিচিতি

মহিপুরে ব্যবসায়ী ইদ্রিসকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

১০

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

১১

ফুলবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

১২

কুড়িগ্রামে তিন সপ্তাহ ধরে বন্ধ স্কুল ফিডিংয়ের বিস্কুট বিতরণ

১৩

পথরোধ করে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ, বিচার চেয়ে থানায় পরিবার

১৪

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

১৫

১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১৬

ছাত্রীকে একা পেয়ে ‘নিজের পরিচয়’ ভুলে গেলেন প্রধান শিক্ষক

১৭

যৌনকর্মীর ঘরে ঢেকুর তুলে বেহুঁশ হয়ে যান রাসেল, অতঃপর…

১৮

আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়েছে: আজহারী

১৯

পঞ্চগড়ে নারীর ঘর থেকে এক ব্যক্তিকে আটক, পরে পুলিশের কাছে হস্তান্তর

২০