বাদশা আলমগীর, কুড়িগ্রাম প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম-নাগেশ্বরী মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: শিশুসহ নিহত ৫, আহত ৯

রংপুরে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় একটি পাথরবোঝাই ট্রাক ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা সবাই কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা। তারা হলেন—শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের শামীম হোসেন (৩২) ও তার আট বছরের মেয়ে ছাদিয়া, একই এলাকার তামান্না (২৮), নুরনবী (২৮) এবং মাইক্রোবাস চালক লিমন (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গসোনাহাট স্থলবন্দর থেকে পাথর নিয়ে একটি ট্রাক কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। পথে নাগেশ্বরীর বাঁশেরতল এলাকায় পৌঁছালে রংপুর থেকে আসা ভূরুঙ্গামারীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকটির সরাসরি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বুধবার সকালে নিহতদের মরদেহ স্বজনদের কাছে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের বাড়িতে প্রিয়জনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

আরো পড়ুন...  কুড়িগ্রামে মে দিবসেও ছুটি নেই কিশোর-কিশোরী ক্লাব শিক্ষকদের, শ্রম অধিকার নিয়ে উঠছে প্রশ্ন

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, দুর্ঘটনাটি নাগেশ্বরী থানা এলাকায় হওয়ায় সংশ্লিষ্ট থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় বীর মুক্তিযোদ্ধা লতিফ হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোংলায় বীর মুক্তিযোদ্ধা লতিফ হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সুনামগঞ্জ জেলা ছাত্রদলে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল

মঠবাড়িয়ার ‘চিকিৎসার হাট’: সাইনবোর্ডে স্বপ্ন, ভেতরে ভয়ংকর বাস্তবতা

বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, সাংবাদিকদের ঐক্যের আহ্বান

চাঁপাইনবাবগঞ্জে ৫,২৬০ ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি

রাজশাহীতে অস্ত্র-গুলি ও বিপুল অ্যালকোহল উদ্ধার, আটক ১

কুলিয়ারচরে ১৫% ছাড়ে পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলা উদ্বোধন

ভাণ্ডারিয়ায় তুচ্ছ ঘটনায় ঝালমুড়ি বিক্রেতার লক্ষাধিক টাকার কলাগাছ কেটে সাবাড়

কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুত্ব

১০

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

১১

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের রবি

১২

বড়লেখায় বিজিবির অভিযানে ১৯২ বস্তা জিরা জব্দ

১৩

রামপালে ঘের নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৪

১৪

তেঁতুলিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৫

সিজদায় থাকা মুসল্লিকে হত্যা, শ্রীমঙ্গলে চাঞ্চল্য

১৬

নিয়ামতপুরে ‘পার্টনার কংগ্রেস’, কৃষি ও উদ্যোক্তা উন্নয়নে নতুন দিগন্ত

১৭

মাগুরা মেডিকেলে ৮ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৮

এপেক্স ক্লাব আগ্রাবাদে নতুন নেতৃত্ব, প্রেসিডেন্ট রহিম খন্দকার

১৯

সীমান্তে অভিযান, ২৭ বোতল ভারতীয় মদ জব্দ

২০