ইতিহাস ডেস্ক
১২ অগাস্ট ২০২৬, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে স্যানিটারি রিংয়ের ভেতর লুকিয়ে রাখা ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জমশেদ মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সোয়া ৭টার দিকে উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের মানগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল মানগাঁও এলাকায় অভিযান চালায়। এসআই মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে অভিযানে এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম, এএসআই এনামুল হক ও এএসআই মো. রাজিবসহ ডিবি পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জমশেদ মিয়া পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।

জিজ্ঞাসাবাদের পর জমশেদের দেওয়া তথ্য ও দেখানো জায়গা অনুযায়ী তার বসতঘরের পেছনে অভিযান চালানো হয়। সেখানে নতুন তৈরি একটি স্যানিটারি রিংয়ের ভেতরে প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা অবস্থায় ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

উদ্ধার করা মদের বোতলে ‘Officer’s Choice Blue Pure Grain Whisky’ লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন...  মাগুরায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

গ্রেপ্তার জমশেদ মিয়া মানগাঁও গ্রামের আশিক মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমশেদ দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় নিকটস্থ থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অবৈধ সংগ্রহ, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান পরিচালনার কথাও জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১০

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১১

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১২

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৩

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৪

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৫

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৬

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

১৭

দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

১৮

বিশ্বনাথে প্রবাসীর উদ্যোগে ৪৫ শিক্ষার্থী পেল স্কুল ড্রেস

১৯

শ্যামনগরে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

২০