রানা ইসলাম, বদরগঞ্জ রংপুর
২২ এপ্রিল ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কৃষকের খামখেয়ালিতে অন্ধকারে বদরগঞ্জ, দুর্ভোগে ৪ হাজার মানুষ

রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের মাটিয়ালপাড়া গ্রামে এক কৃষকের অসচেতনতায় প্রায় ৪ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিদ্যুতের খুঁটির সংযোগ তার খুলে দেওয়ার ফলে খুঁটি রাস্তার ওপর পড়ে গিয়ে তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, পাশাপাশি বন্ধ হয়ে পড়েছে যান চলাচল।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার নিজ জমির কাজের সুবিধার্থে কৃষক আব্দুল মান্নান বিদ্যুতের খুঁটির টানা তার খুলে ফেলেন। পরে রাতে খুঁটিটি হেলে পড়ে রাস্তার ওপর আড়াআড়িভাবে পড়ে যায়। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পুরো এলাকা অন্ধকারে ডুবে যায়।

বিদ্যুৎ না থাকায় পানি তোলা, মোবাইল চার্জ দেওয়া এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে রাস্তার ওপর খুঁটি পড়ে থাকায় ভ্যান, সাইকেল ও মোটরসাইকেল চলাচলও বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা মহুবার হোসেন বলেন, একজনের খামখেয়ালিতে হাজারো মানুষ তিন দিন ধরে কষ্টে আছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ চাই।
রানা আহমেদ নামে আরেক বাসিন্দা জানান, বিদ্যুৎ না থাকায় গরমে রাতে ঘুমাতে পারছি না, খামারের গরুগুলোও অস্থির হয়ে পড়েছে।

দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন, “অসচেতনতার কারণে পুরো এলাকার মানুষ ভোগান্তিতে পড়েছে।

আরো পড়ুন...  হিলিতে ডাঃ জাহিদের নির্বাচনি পথসভা

বদরগঞ্জ পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক বিপ্লব কুমার পাল জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং দ্রুত সমাধানে কাজ চলছে। তিনি বলেন, অনুমতি ছাড়া বিদ্যুতের স্থাপনায় হস্তক্ষেপ করা আইনত দণ্ডনীয় অপরাধ।

এদিকে এলাকাবাসী দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেতুলিয়ায় লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নড়াইলে বজ্রপাতে ২ জনের মৃত্যু, বাস উল্টে আহত ২০

ধর্ম যখন মঞ্চের পণ্য

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

যৌতুকের টাকা ফেরত চাওয়ায় গৃহবধূকে হত্যার হুমকির অভিযোগ

শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ

মাগুরার কেস্টপুরে কৃষিবিদ ফিড মিলের উদ্বোধন

যশোরে সন্ত্রাসী হামলায় শ্বশুর-শাশুড়ি জখমের অভিযোগ

১০

বিল ভাতিয়া দখলের অভিযোগে উত্তাল শিবগঞ্জ

১১

তিনদিন মদিনায় নবীজি না থাকার হৃদয়ছোঁয়া বর্ণনা

১২

দুই সপ্তাহেও শনাক্ত হয়নি অজ্ঞাত যুবকের লাশ

১৩

ঘেরে কাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৪

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার

১৫

পুনর্গঠিত হলো সুজন ঝালকাঠি জেলা কমিটি

১৬

মোবাইল রিচার্জকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ

১৭

জলবায়ু সংকট মোকাবিলায় শ্যামনগরে পরিবেশ দিবসের র‍্যালি

১৮

মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে জামায়াতের স্বারকলিপি প্রদান

১৯

মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু

২০