খুবি প্রতিনিধি
২০ জুন ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান গবেষণা নিয়ে দিনব্যাপী কর্মশালা

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স: থিওরিস, অপরচুনিটিস অ্যান্ড প্র্যাকটিক্যাল মেথডোলজিস’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বক্তারা বর্তমান সময়ের গবেষণায় আন্তঃবিভাগীয় ও বহুমাত্রিক গবেষণার গুরুত্ব তুলে ধরেন এবং গবেষণার ফলাফলকে মানবকল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে কর্মশালার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনুর রশীদ খান বলেন, গবেষণার ক্ষেত্র অত্যন্ত বিস্তৃত এবং মানসম্পন্ন গবেষণা পরিচালনার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সময় ও আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। একটি ডিসিপ্লিনের সঙ্গে অন্য ডিসিপ্লিনের সমন্বয়ে পরিচালিত গবেষণাই কোলাবরেটিভ রিসার্চ। বর্তমান বিশ্বে একক গবেষণার পাশাপাশি মাল্টি-ডিসিপ্লিনারি গবেষণার গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞান ও ফলাফল সমাজ উন্নয়ন এবং মানবকল্যাণে কাজে লাগাতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী বলেন, গবেষণার সঙ্গে নানামুখী চ্যালেঞ্জ জড়িত থাকলেও এর মূল উদ্দেশ্য সামাজিক ও জাতীয় উন্নয়নে ইতিবাচক অবদান রাখা। একজন গবেষকের মানসিকতা হতে হবে অনুসন্ধিৎসু, উদার ও উদ্ভাবনী। প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে গবেষণার নতুন নতুন ক্ষেত্র উন্মোচিত হচ্ছে। তিনি বলেন, কোলাবরেটিভ রিসার্চবিষয়ক এ ধরনের কর্মশালা বিশ্ববিদ্যালয়ে একটি কার্যকর গবেষণা-ইকোসিস্টেম গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।

আরো পড়ুন...  কুয়াশার চাদরে মোড়া খুলনা বিশ্ববিদ্যালয়: শীতের অপরূপ সৌন্দর্য

সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক শেখ শারাফাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক মোছা. তাসলিমা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থনীতি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফাহমিদা আক্তার অনি এবং সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তাসনিয়া তাহসিন সুহা।

উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত তিনটি পৃথক সেশনে কোলাবরেটিভ রিসার্চের তাত্ত্বিক ও ব্যবহারিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. জাকির হোসেন, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম এবং অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাসিফ আহসান।

দিনব্যাপী এ কর্মশালায় সামাজিক বিজ্ঞান স্কুলের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কোলাবরেটিভ ও মাল্টি-ডিসিপ্লিনারি গবেষণার বিভিন্ন ধারণা ও পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন এবং ভবিষ্যতে যৌথ গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবীর কারাদণ্ড

গ্যাস সিলিন্ডারে পানি মিশিয়ে প্রতারণা, জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে ছেলের হামলায় পিতা গুরুতর জখম

তেতুলিয়ায় বিষধর সাপের কামড়ে সাবেক শিক্ষিকার মৃত্যু

খুলনায় ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে জনসমুদ্র, নগরজুড়ে জনস্রোত

মানবিক বাজেটে সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

বদরগঞ্জে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রামবাসীর হাতে আটক

বাংলাদেশের কর্মসংস্থান সম্প্রসারণে দক্ষতা, শিল্পায়ন ও উদ্যোক্তা সৃষ্টি সবচেয়ে জরুরি: আবদুর রহিম খন্দকার

আলেমকে ফাঁসাতে মিথ্যা মামলা, ভাতিজার বিরুদ্ধে অভিযোগ

দীর্ঘ ১৫ বছর পর মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু

১০

চিলকা নদীতে মর্টার শেল উদ্ধার

১১

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতার ওপর হামলা, থানায় অভিযোগ

১২

দুই হাঁটুতে পানি জমে ১০-১২ বছর, মানবেতর জীবনযাপন করছেন তিন সন্তানের জনক রাসেল ফকির

১৩

খুলনা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান গবেষণা নিয়ে দিনব্যাপী কর্মশালা

১৪

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১৫

মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরা উদ্বোধন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রত্যাশা

১৬

টেকনাফের যুবক ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক

১৭

হাইতির জালে ৩ গোল করে বিরতিতে ব্রাজিল

১৮

যশোরে ৪১১তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স এর শুভ উদ্ভোধন

১৯

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমণি, ভিডিও ভাইরাল

২০