রনী আহম্মেদ, গোপালগঞ্জ প্রতিনিধি
২১ জানুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের তিন আসনে লড়াইয়ে ২৭ প্রার্থী

গোপালগঞ্জ জেলার মানচিত্র
গোপালগঞ্জ জেলার মানচিত্র | গ্রাফিক্স: দৈনিক ইতিহাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন শেষে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২৭ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়ন প্রত্যাহার পর্ব শেষে গোপালগঞ্জ–১, ২ ও ৩—এই তিনটি আসনেই নির্বাচনী লড়াইয়ের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। আগামী ১২ ফেব্রুয়ারি এসব আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গোপালগঞ্জ–১ আসনে ৮ প্রার্থী-  গোপালগঞ্জ–১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) আসন থেকে চারজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় চূড়ান্তভাবে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন—বাংলাদেশ খেলাফত মজলিসের ইমরান হোসেন আফসারী, জনতার দলের জাকির হোসেন, এবি পার্টির প্রিন্স আল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলম।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির সেলিমুজ্জামান মোল্যা, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নীরোদ বরণ মজুমদারসহ চারজন স্বতন্ত্র প্রার্থী—আশ্রাফুল আলম শিমুল, এম আনিসুল ইসলাম, সুলতান জামান খান ও কাইউম আলী খান।

আরো পড়ুন...  শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোটালীপাড়ায় চার ভোট কেন্দ্র পরিদর্শন

গোপালগঞ্জ–২ আসনে ১১ প্রার্থীর লড়াই-  গোপালগঞ্জ–২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ) আসনে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এখানে সর্বাধিক ১১ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। এ আসনে বিএনপির প্রার্থী ডা. কে এম বাবরের বিপক্ষে দলীয় দুই বিদ্রোহী প্রার্থী থাকায় ভোটের সমীকরণ জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা তসলিম হুসাইন শিকদার, জাকের পার্টির মাহমুদ হাসান, গণফোরামের শাহ মফিজ, বাংলাদেশ খেলাফত মজলিসের শুয়াইব ইব্রাহিম, গণঅধিকার পরিষদের দ্বীন মোহাম্মদ, জাতীয় পার্টির রিয়াজ সারোয়ার মোল্যা এবং চারজন স্বতন্ত্র প্রার্থী।

গোপালগঞ্জ–৩ আসনে ৮ জন চূড়ান্ত-  গোপালগঞ্জ–৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনে শেষ দিনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তারা হলেন জামায়াতে ইসলামীর এম এম রেজাউল করিম, জাতীয় নাগরিক পার্টির আরিফুল দাড়িয়া এবং খেলাফত মজলিসের আলী আহমেদ।

এ আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে থাকছেন বিএনপির এস এম জিলানী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মারুফ শেখ, এনপিপির শেখ সালাউদ্দিন, গণঅধিকার পরিষদের আবুল বসার দাড়িয়া, গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী।

আরো পড়ুন...  নবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীরের নির্বাচনী জনসভা

মনোনয়ন প্রত্যাহার শেষে গোপালগঞ্জের তিনটি আসনেই নির্বাচনী প্রচারণা এখন গতি পাচ্ছে। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা শিগগিরই মাঠপর্যায়ে জোরালো প্রচারে নামবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০