পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার ও অভিষেক অনুষ্ঠিত

চট্টগ্রামের পটিয়ায় রেনাটা পিএলসি’র সার্বিক সহযোগিতায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির অভিষেক, ঈদ পুনর্মিলনী ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে পৌর সদরের গাজী কনভেনশন হলে পটিয়া উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পটিয়া গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডাক্তার মোহাম্মদ শাহাজানুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম উদ্দীন আশফাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ডাক্তার মাহমুদুল হাসান।

সেমিনারে মূল আলোচক (কী-নোট স্পিকার) হিসেবে ‘অ্যাজমা ও সিওপিডি ম্যানেজমেন্ট’ বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন রেনাটা পিএলসি’র মেডিকেল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার ডাক্তার আদনান রহমান। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন রেনাটার রিজিওনাল সেলস ম্যানেজার মুহাম্মদ আলাউদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির তথ্য ও গবেষণা সম্পাদক রঞ্জিত কান্তি দাশ, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক নারগিস আকতার ও জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরিফ। আমন্ত্রিত অতিথি ছিলেন পটিয়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি জয়দেব বড়ুয়া, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম এবং এমআরপি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মুহাম্মদ আনিস উদ্দিন।

আরো পড়ুন...  শরণখোলায় ক্লাসিক কিন্ডারগার্টেনে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

সভায় বক্তারা বলেন, দেশের চিকিৎসা সেবায় গ্রাম ডাক্তাররা তৃণমূল পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অসুস্থ মানুষ সবার আগে গ্রাম ডাক্তারদের শরণাপন্ন হন। তাই চিকিৎসা পেশাকে ব্যবসা হিসেবে নয়, বরং সেবা হিসেবে গ্রহণ করে গুণগত মানের ওষুধ ব্যবহারের মাধ্যমে রোগীদের সেবা নিশ্চিত করতে হবে। সেমিনার শেষে পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন সহায়ক ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পটিয়া উপজেলার আড়াই শতাধিক গ্রাম ডাক্তার অংশ নেন। বর্ণাঢ্য এই আয়োজনে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। মধ্যাহ্নভোজ শেষে এক আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা সাংগঠনিক সম্পাদক রিপন চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও উপদেষ্টামণ্ডলী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীর প্রতি সহিংসতা নিরসনে শরনখোলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন 

পটিয়ায় নিহত পঙ্কজ শীলের পরিবারের পাশে এমপি এনাম

কেষ্টমনিপাড়ায় বিজিবির নতুন ক্যাম্প স্থাপন

রেললাইন পারাপারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সমতা পার্টির রোড মার্চ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

মাগুরায় ছাত্রশিবিরের কর্মী শিক্ষা শিবির

মহিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

মাগুরা প্রেসক্লাবে নবাগত ডিসির মতবিনিময়

১১

মোরেলগঞ্জে ১০ লাখ নকল ডারবি সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার

১২

জগন্নাথপুরে মাসআলা নিয়ে সংঘর্ষ, আহত ৭০

১৩

ভোলায় এক বছরে পানিতে ডুবে ১৬৪ শিশুর মৃত্যু

১৪

চাঁপাইনবাবগঞ্জে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

শ্রীপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

১৬

মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ

১৮

স্কুল মাঠে খেলাকে কেন্দ্র করে শিশুদের মারধরের অভিযোগ

১৯

বিশ্বনাথে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত

২০