জামাল উদ্দীন, চট্টগ্রাম প্রতিনিধি:
২৪ জুন ২০২৬, ৮:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের পতেঙ্গায় চোরাইকৃত কয়লা, সয়াবিন ও সরিষা দানাসহ দুই চোরাকারবারি আটক

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত কয়লা, সয়াবিন ও সরিষা দানাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে পতেঙ্গা থানার ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সন্দেহভাজন দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের ১ টন খনিজ কয়লা, ১৫০ কেজি সরিষা দানা এবং ২০০ কেজি সয়াবিন দানা উদ্ধার করা হয়। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত দুটি কাঠের বোট জব্দ করা হয় এবং দুই চোরাকারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মালামাল, জব্দকৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  ঈদের বিকেলে শরণখোলার রিভারভিউ পার্কে দর্শানার্থীদের ঢল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ গোল করলেই পেলের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আতা

কালিয়াদহ বিলে অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

বিএনপি নেতা ফারুকুল ইসলামের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগে মোংলায় মানববন্ধন

মোরেলগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

তরুণদের স্বাবলম্বী করতে মোরেলগঞ্জে সিসিডিবির প্রশিক্ষণ আয়োজন

সবুজ পৃথিবীর প্রত্যয়ে মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল

ফেইথ ইন অ্যাকশনের উদ্যোগে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

শ্রীপুরে বৃক্ষরোপণে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা

১০

খাগড়াছড়িতে সেনা অভিযানে আত্মসমর্পণ ২, নিহত ১

১১

ঝোপে মিলল ‘চশমা সাইদ’-এর গলাকাটা মরদেহ

১২

ভূমি সেবা সহজীকরণ ও রাজস্ব আদায় বৃদ্ধিতে কিশোরগঞ্জে কর্মশালা

১৩

বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র ঘর পেল তিন অসহায় পরিবার

১৪

অপপ্রচার-মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন করলেন নারী উদ্যোক্তা লাকী নূর জাহান

১৫

শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধে কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৬

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

১৭

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

১৮

কুড়িগ্রামে জেলা লিগ্যাল এইড কমিটির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত

১৯

কালিহাতীতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, আহত ৩

২০