মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১২ অগাস্ট ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

তরুণ ও যুবসমাজের কর্মক্ষম শক্তিকে কাজে লাগিয়ে শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা যুব বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘যুব শক্তি, দেশ গড়ার অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে পৌরসভার সামনে বড় ইন্দারা মোড়ে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয় সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন, তরুণ ও যুবকরাই দেশের সবচেয়ে বড় কর্মক্ষম শক্তি। এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশকে উন্নত ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব। এজন্য যুবসমাজকে সৎ, দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য তরুণদের মেধা, শ্রম ও দক্ষতাকে কাজে লাগাতে হবে। একটি ইনসাফভিত্তিক ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠায় যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরো পড়ুন...  সিলেটি দামানের আগমনে উৎসব: ২১ বছর পর শ্বশুরবাড়িতে তারেক রহমান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আব্দুল আলিমের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা জামায়াতে ইসলামীর আমির আবু জার গিফারী, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, সদর উপজেলার নায়েবে আমির অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহ, অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, অ্যাডভোকেট মো. মাসুদ রানাসহ জামায়াত ও যুব বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশের তরুণ ও যুবসমাজকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে যুব শক্তির কোনো বিকল্প নেই। দেশের ভবিষ্যৎ নেতৃত্বে তরুণদের প্রস্তুত করার পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামী ও যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজকদের পক্ষ থেকে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১০

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১১

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১২

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৩

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৪

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৫

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৬

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

১৭

দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

১৮

বিশ্বনাথে প্রবাসীর উদ্যোগে ৪৫ শিক্ষার্থী পেল স্কুল ড্রেস

১৯

শ্যামনগরে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

২০