স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছেলের সঙ্গে মাঠে নামার স্বপ্নে এগোচ্ছেন রোনালদো

ছেলের সঙ্গে মাঠে নামার স্বপ্নে এগোচ্ছেন রোনালদো
ছেলের সঙ্গে মাঠে নামার স্বপ্নে এগোচ্ছেন রোনালদো

ফুটবল বিশ্বে বহুবার নিজের স্বপ্নের কথা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো—একদিন ছেলের সঙ্গে একই দলে খেলতে চান তিনি। একসময় যা প্রায় অসম্ভব মনে হয়েছিল, সাম্প্রতিক খবর বলছে সেই স্বপ্ন এখন বাস্তবের খুব কাছাকাছি।

সৌদি আরবের ক্লাব আল নাসর ২০২৬-২৭ মৌসুমে রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রকে মূল দলের সঙ্গে অনুশীলনে যুক্ত করার পরিকল্পনা করছে। ১৫ বছর বয়সী এই তরুণকে ধাপে ধাপে সিনিয়র দলে তোলার চিন্তা করছে ক্লাবটি।

তবে এখনই তাকে মূল দলে নামানোর তাড়াহুড়া করছে না আল নাসর। প্রথমে মূল দলের সঙ্গে অনুশীলনের মাধ্যমে প্রতিযোগিতামূলক পরিবেশে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি কোচিং স্টাফ তার প্রস্তুতি ও উন্নতি পর্যবেক্ষণ করবে।

ক্লাব সূত্রে জানা গেছে, উন্নতি সন্তোষজনক হলে ২০২৬-২৭ মৌসুমেই তাকে ম্যাচ দলে রাখা হতে পারে।

ইতোমধ্যে বয়সভিত্তিক ফুটবলে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন ক্রিস্টিয়ানো জুনিয়র। আল নাসরের অনূর্ধ্ব-১৬ দলে নিয়মিত পারফর্ম করছেন তিনি। ২০২৬ সালের এপ্রিলে আল ফাইহা দলের বিপক্ষে ৪-৩ গোলের জয়ে নিজের প্রথম হ্যাটট্রিক করে আলোচনায় আসেন তিনি।

মূলত বাম প্রান্তের আক্রমণভাগে খেললেও সামনে বিভিন্ন পজিশনে খেলতে পারেন এই তরুণ। প্রয়োজনে কেন্দ্রীয় আক্রমণভাগ বা ডান প্রান্তেও নিজেকে মানিয়ে নিতে পারেন।

আরো পড়ুন...  বীরত্বে হার, তবু গর্বিত বাংলাদেশ

আন্তর্জাতিক পর্যায়েও দারুণ শুরু তার। পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে এক বছরের কম সময়ে তিনটি শিরোপা জিতেছেন তিনি। ২০২৫ সালে একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে জোড়া গোল করে দলকে শিরোপা এনে দেন।

এদিকে ৪১ বছর বয়সী রোনালদো এখনো আল নাসরের আক্রমণভাগে খেলছেন। তার চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। সবকিছু ঠিক থাকলে ২০২৬-২৭ মৌসুমেই বাবা-ছেলেকে একই দলে মাঠে দেখা যেতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

যৌতুকের টাকা ফেরত চাওয়ায় গৃহবধূকে হত্যার হুমকির অভিযোগ

শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ

মাগুরার কেস্টপুরে কৃষিবিদ ফিড মিলের উদ্বোধন

যশোরে সন্ত্রাসী হামলায় শ্বশুর-শাশুড়ি জখমের অভিযোগ

বিল ভাতিয়া দখলের অভিযোগে উত্তাল শিবগঞ্জ

তিনদিন মদিনায় নবীজি না থাকার হৃদয়ছোঁয়া বর্ণনা

দুই সপ্তাহেও শনাক্ত হয়নি অজ্ঞাত যুবকের লাশ

ঘেরে কাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১০

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার

১১

পুনর্গঠিত হলো সুজন ঝালকাঠি জেলা কমিটি

১২

মোবাইল রিচার্জকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ

১৩

জলবায়ু সংকট মোকাবিলায় শ্যামনগরে পরিবেশ দিবসের র‍্যালি

১৪

মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে জামায়াতের স্বারকলিপি প্রদান

১৫

মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু

১৬

মোরেলগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

১৭

রাজারহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ঝরে গেল বাবা-ছেলের প্রাণ

১৮

ডেঙ্গু ঠেকাতে তেতুলিয়ায় প্রশাসন-স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগ

১৯

জগন্নাথপুরে সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি; থানায় অভিযোগ

২০