মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে কৃষকদের ধান শুকাতে সরকারি স্থাপনা ব্যবহারের অনুমতি দিলেন ইউএনও

টানা বৃষ্টির কারণে ধান শুকাতে চরম বিপাকে পড়া কৃষকদের সহায়তায় সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি বিভিন্ন স্থাপনা ব্যবহারের অনুমতি দিয়েছে উপজেলা প্রশাসন। কৃষকদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান মাঠ, সরকারি অফিসের খোলা জায়গা ও অন্যান্য উন্মুক্ত স্থান ব্যবহারের নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।

বুধবার (২৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণবিজ্ঞপ্তি জারি করে এ নির্দেশনা দেন তিনি।

জানা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলার অনেক কৃষক তাদের কাটা ধান শুকাতে পারছিলেন না। এতে ধান নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতিতে দ্রুত উদ্যোগ নিয়ে কৃষকদের জন্য বিকল্প ব্যবস্থা করেন উপজেলা প্রশাসন।

নির্দেশনায় বলা হয়েছে, নির্দিষ্ট শর্তসাপেক্ষে এসব সরকারি স্থাপনায় কৃষকরা ধান শুকাতে পারবেন। তবে জায়গাগুলো ব্যবহারের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে মানতে হবে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকরা। রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের কৃষক আলমগীর মিয়া ও গন্ধর্ববপুর গ্রামের মিজানুর রহমান মিজান বলেন, বৃষ্টির কারণে ধান শুকাতে না পারায় বড় ক্ষতির আশঙ্কা ছিল। প্রশাসনের এ সিদ্ধান্তে আমরা উপকৃত হবো।

আরো পড়ুন...  আমেনা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে। প্রশাসন সবসময় তাদের পাশে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় বীর মুক্তিযোদ্ধা লতিফ হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোংলায় বীর মুক্তিযোদ্ধা লতিফ হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সুনামগঞ্জ জেলা ছাত্রদলে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল

মঠবাড়িয়ার ‘চিকিৎসার হাট’: সাইনবোর্ডে স্বপ্ন, ভেতরে ভয়ংকর বাস্তবতা

বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, সাংবাদিকদের ঐক্যের আহ্বান

চাঁপাইনবাবগঞ্জে ৫,২৬০ ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি

রাজশাহীতে অস্ত্র-গুলি ও বিপুল অ্যালকোহল উদ্ধার, আটক ১

কুলিয়ারচরে ১৫% ছাড়ে পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলা উদ্বোধন

ভাণ্ডারিয়ায় তুচ্ছ ঘটনায় ঝালমুড়ি বিক্রেতার লক্ষাধিক টাকার কলাগাছ কেটে সাবাড়

কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুত্ব

১০

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

১১

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের রবি

১২

বড়লেখায় বিজিবির অভিযানে ১৯২ বস্তা জিরা জব্দ

১৩

রামপালে ঘের নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৪

১৪

তেঁতুলিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৫

সিজদায় থাকা মুসল্লিকে হত্যা, শ্রীমঙ্গলে চাঞ্চল্য

১৬

নিয়ামতপুরে ‘পার্টনার কংগ্রেস’, কৃষি ও উদ্যোক্তা উন্নয়নে নতুন দিগন্ত

১৭

মাগুরা মেডিকেলে ৮ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৮

এপেক্স ক্লাব আগ্রাবাদে নতুন নেতৃত্ব, প্রেসিডেন্ট রহিম খন্দকার

১৯

সীমান্তে অভিযান, ২৭ বোতল ভারতীয় মদ জব্দ

২০