মো: মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি
২ মার্চ ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে জামায়াতের কর্মশালা ও ইফতার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেল ৪টায় কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজারস্থ দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কলকলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি সামিরুজ্জামান ও মিছবাহ উদ্দিনের যৌথ সঞ্চালনায় কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট ইয়াসীন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আফজল হোসাইন।

এছাড়া দাওয়াত পেশ করেন জগন্নাথপুর উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন কলকলিয়া ইউনিয়নের সাবেক সভাপতি লুৎফুর রহমান, ২ নং ওয়ার্ড শাখার সভাপতি ও সাবেক মেম্বার হাবিবুর রহমান, ৩ নং ওয়ার্ড সভাপতি খয়রুল ইসলাম এবং শ্রীধরপাশা সেন্ট্রাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হোসাইন আহমদ প্রমুখ।

কর্মশালায় মাহে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা রমজানের আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রমজান কেবল ইবাদতের মাস নয়; এটি নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করারও উপযুক্ত সময়। সমাজে ন্যায়বিচার, শিষ্টাচার ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আরো পড়ুন...  জহিরপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক সংকট

বক্তারা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের কর্মীদের আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করতে হবে। রমজানের শিক্ষাকে ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। তারা দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আহমদ শাহ মশহুদ, মাওলানা শিব্বির আহমদ, ২ নং ওয়ার্ড বায়তুলমাল সম্পাদক সালমান আলম কোরেশী, ৩ নং ওয়ার্ড বায়তুলমাল সম্পাদক মুহিতুর রহমান তালুকদার, ২ নং ওয়ার্ড সদস্য শওকতুল ইসলাম, কর্মী তরিকুল ইসলাম, শানুর মিয়া, নেহার খান, ১ নং ওয়ার্ডের কর্মী আমিরুল ইসলাম, সেক্রেটারি মো. ইজাজুর রহমান, কর্মী সাবাজ খানসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

কর্মশালা শেষে ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আদর্শভিত্তিক প্রশিক্ষণ ও আধ্যাত্মিক কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০