এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি-
১৯ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জমি বিরোধে হামলা, বিএনপি নেতাকে পিটিয়ে আহত—কাঁঠালিয়ায় উত্তেজনা

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হেতালবুনিয়া গ্রামের মো. শাহজাহান মাস্টারের সঙ্গে একই এলাকার মো. সিদ্দিক উকিল, ফুল মিয়া উকিলসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে আসছিল এবং বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিশ বৈঠক হলেও স্থায়ী সমাধান হয়নি।

বিরোধের ধারাবাহিকতায় আগামী ২১ এপ্রিল চূড়ান্ত শালিশের তারিখ নির্ধারিত ছিল। এরই মধ্যে গত ১৬ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে শাহজাহান মাস্টার নিজের বাগান থেকে কলা নিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষরা তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির মৃধাকেও বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত কবির মৃধাকে উদ্ধার করে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, তার চিকিৎসা চলমান রয়েছে।

আরো পড়ুন...  ডাকাতির সময় গণধর্ষণ: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ইউনিয়ন বিএনপির নেতা আসাদুর রহমান বলেন, জমি সংক্রান্ত এ বিরোধ দীর্ঘদিনের। প্রতিপক্ষরা স্থানীয় শালিশের তোয়াক্কা না করে বারবার সহিংসতার পথ বেছে নিচ্ছে।

কাঁঠালিয়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, উভয় পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে এবং বিষয়টি শালিশের মাধ্যমে নিষ্পত্তির প্রক্রিয়ায় আছে।

এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাসের রায়হান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে গোল্ডকাপের উদ্বোধন

পাতি নেতৃত্বে ক্ষোভ তৃণমূলে

খাগড়াছড়িতে পাহাড় কাটায় দণ্ড

গলাচিপায় জেলেদের খাদ্য সহায়তা

সেতু আছে, সড়ক নেই: ভোগান্তি

মোরেলগঞ্জে শিক্ষার্থী অপহরণের অভিযোগ

মাগুরায় বরিশাট ঈদগাহ উন্নয়ন সভা

মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন

নাসিরনগরের মহিষবেড় বাজারে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন

রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা, কৃষকের মুখে সোনালি স্বপ্ন

১০

কালিয়াকৈর হাসপাতালের আরএমও ইতির অনুমতি ছাড়া বিদেশযাত্রা, রোগীদের দুর্ভোগ চরমে

১১

কায়রোতে আন্তর্জাতিক সম্মেলন: পরিবার সুরক্ষায় বৈশ্বিক ঐক্যের আহ্বান, বিশেষ অতিথি বাংলাদেশের রাষ্ট্রদূত

১২

নাসিরনগরের মহিষবেড় বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

১৩

সাতসকালে ভূমিকম্প, ঢাকায় মৃদু কম্পন অনুভূত

১৪

বাগেরহাটে রেড ক্রিসেন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

মসজিদের ভেতরেই শিশুকে ধর্ষণের চেষ্টা ইমামের, অতঃপর…

১৬

বাগেরহাটে নারী উদ্যোক্তা উন্নয়নে এসবিএসি ব্যাংকের আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা

১৭

পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

১৮

কালিয়াকৈরে ঘন লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি চরমে

১৯

শ্যামনগরে আয় বাড়াতে গরু পালন প্রশিক্ষণ পেলেন ২৫ জন নারী-পুরুষ

২০