বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:
৮ মে ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জহুরা উসমান খান মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের খাজাঞ্চীগাঁও গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জহুরা উসমান খান ইসলামিয়া দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠান। বুধবার (৬ মে) দুপুরে মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫ সালের দাখিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ও সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে এলাকার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তাও প্রদান করা হয়।

অনুষ্ঠানে মাদরাসার সহ-সভাপতি মানিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি কবি জসিম উদ্দিন খাঁন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “জীবনে সফলতা অর্জনের জন্য মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। ভালো ফলাফল শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, তাদেরকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি সংবর্ধিত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং অভিভাবকদেরও সন্তানদের শিক্ষার প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন...  জগদীশপুরে কয়ছর আহমদের নির্বাচনী জনসভা

মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. নিজাম উদ্দিনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. আব্দুল মালিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মাওলানা মো. কামরুল হুদা, মাদরাসার সহকারী শিক্ষক নবীবুর রহমান ও জাকিয়া বেগম। বক্তারা শিক্ষার্থীদের অধ্যবসায়, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে ক্বারী মানিক মিয়া পবিত্র কুরআন তিলাওয়াত করেন এবং সংবর্ধিত শিক্ষার্থী ছাবিব খান ইসলামি সংগীত পরিবেশন করেন। পরে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী মৌলভী লায়েক আহমদ, দিদারুল ইসলাম, জৈন উদ্দিন, আনছার আহমদ, সহকারী শিক্ষক মোছা. শিউলী বেগম, মোছা. লিজা বেগম, মো. আব্দুল করিম, জুনিয়র মৌলভী মো. আলা উদ্দিন, মাদরাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে এডুকেশন এক্সপো ও আইইএলটিএস ব্যাচের বিদায়

২৪ ঘণ্টায় ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেফতার ২

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের তরুণ রিয়াদ নিহত

নলডাঙ্গায় নতুন পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

৫ গ্রামের জনদুর্ভোগ চরমে, হাঁটুসমান কাদায় ‘মরণফাঁদ’ সড়ক

সাংবাদিক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নড়াইলে মক্তব পড়ুয়া শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার

তালাবদ্ধ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে হাজারো মানুষ

উন্নয়নের প্রতিশ্রুতিতে মাঠে কবির ভূঁইয়া

মন্ত্রিসভা সম্প্রসারণে আলোচনায় মোশাররফ

১০

গাজীপুরে ৫ খুনের ঘটনায় জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য, তদন্তে নতুন আলামত

১১

বিশ্বকাপ ২০২৬: শিরোপার দৌড়ে এগিয়ে কারা—জানালেন মেসি

১২

ওডিশা উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত

১৩

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক

১৪

প্রভাতের ফুলবনে সুবাসের কবিতা

১৫

যুবদল নেতা পিবলুকে জড়িয়ে ‘মিথ্যা অপপ্রচার’, তীব্র প্রতিবাদ পটিয়া যুবদলের

১৬

চাঁপাইনবাবগঞ্জে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

১৭

উখিয়ায় র্যাব-১৫ এর অভিযানে ২.৫ লাখ ইয়াবা জব্দ

১৮

শ্রীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

১৯

টেকনাফে বিশেষ অভিযানে ইয়াবা জব্দ

২০