স্পোর্টস ডেস্ক,
২৬ এপ্রিল ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাকার্তায় ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল, প্রথমবার এশিয়ান গেমসে জায়গা নিশ্চিত

প্রথমবার আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েই ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত বাছাইপর্বে হংকংকে ২–১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠার পাশাপাশি প্রথমবারের মতো এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

‘এ’ গ্রুপের শেষ ম্যাচে জয় কিংবা ড্র—দুই ক্ষেত্রেই সেমিফাইনাল নিশ্চিত ছিল বাংলাদেশের। তবে জয় নিয়েই লক্ষ্য পূরণ করে দলটি। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অপরাজিত অবস্থায় পরবর্তী পর্বে উঠেছে বাংলাদেশ নারী হকি দল।

ম্যাচের শুরুটা ছিল অপ্রত্যাশিত। মাত্র ১৫ সেকেন্ডেই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে দ্রুত ঘুরে দাঁড়িয়ে ১০তম মিনিটে নাদিরা এমা ফিল্ড গোল করে সমতা ফেরান। এরপর ৩৯তম মিনিটে কণা আক্তারের গোলে ২–১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ, যা শেষ পর্যন্ত ধরে রেখেই ম্যাচ শেষ করে দলটি।

ম্যাচে ছয়টি পেনাল্টি কর্নার পেলেও কোনোটি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তবে ওপেন প্লে থেকে দুইটি গুরুত্বপূর্ণ গোলই জয়ের ভিত গড়ে দেয়। শেষ কোয়ার্টারে হংকং একাধিক আক্রমণ চালালেও বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়ভাবে তা প্রতিহত করে।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের সঙ্গে ৫–৫ গোলে ড্র করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৩–২ গোলে উজবেকিস্তানকে হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম জয় তুলে নেয় নারী দলটি।

আরো পড়ুন...  বান্দরবান পার্বত্য জেলা পরিষদ-এর অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রশিক্ষণের সমাপনী

আট দলের এই বাছাইপর্ব থেকে শীর্ষ চার দল এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশ ইতোমধ্যে সেই লক্ষ্য পূরণ করেছে। আগামী সেপ্টেম্বর–অক্টোবরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ২০তম আসর, যেখানে প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ নারী হকি দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নবনিযুক্ত উপাচার্যের মতবিনিময়

এমপির মাদকবিরোধী হুঁশিয়ারির পর পীরগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

লায়ন সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মনোনীত

চাল-ডাল থেকে ক্যামেরা পর্যন্ত ৬০ পণ্যের দাম কমানোর প্রস্তাব বাজেটে

শ্যামনগরের গাবুরায় দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও উদ্ধার সরঞ্জাম বিতরণ

কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্তে পুলিশের অভিযান, স্বস্তি ফিরল শহরে

কালিয়াকৈরে ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

চাকরি দেওয়ার নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

১০

পটিয়া প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা, সভাপতি নুর হোসেন ও সম্পাদক সেলিম চৌধুরী

১১

জার্মানির প্রতি ভালোবাসায় ৭.৫ কিলোমিটার পতাকা, মাগুরায় আমজাদের অনন্য প্রদর্শনী

১২

টাঙ্গন নদীতে এক হেক্টর এলাকাজুড়ে ‘মৎস্য অভয়াশ্রম’ ঘোষণা

১৩

পটিয়ায় মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরি, তদন্তের দাবি

১৪

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৫

পরিবেশ স্টার্টআপ তহবিল গঠনের আহ্বান জুবাইদা রহমানের

১৬

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

১৭

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

১৮

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

নলডাঙ্গায় প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের জানাজায় মানুষের ঢল

২০