নাগরিক সেবা আরও সহজ, আধুনিক ও টেকসই করতে ঝালকাঠি পৌরসভায় ১২ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত পাঁচটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ঝালকাঠি পৌর প্রশাসক মো. কাওসার হোসেন আনুষ্ঠানিকভাবে এসব প্রকল্পের উদ্বোধন করেন।
উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে শীতলাখোলা বৈকালীন সবজি বাজারে নবনির্মিত শেড, লঞ্চঘাট খেয়াঘাট এলাকায় ইউনিব্লক সড়ক, শহরের লিচুবাগান এলাকার ডিসি পার্ক সংলগ্ন একটি সড়কসহ মোট পাঁচটি উন্নয়ন প্রকল্প।
উদ্বোধন শেষে পৌর প্রশাসক মো. কাওসার হোসেন বলেন, পৌরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং পৌর এলাকার অবকাঠামোকে আরও আধুনিক ও জনবান্ধব করে তুলতেই এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে পৌরসভার বিভিন্ন এলাকায় আরও বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে পৌরবাসীর চাহিদা ও প্রয়োজন বিবেচনায় নতুন নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
পৌরসভা সূত্রে জানা গেছে, উদ্বোধন করা পাঁচটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মোট ১২ লাখ টাকা ব্যয় হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এসব উন্নয়ন কার্যক্রমকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, এর মাধ্যমে পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থা ও জনসেবা আরও উন্নত হবে।
মন্তব্য করুন