খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
১৯ মে ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেতুলিয়ায় ট্রাক্টর উল্টে যুবকের মৃত্যু

সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি

পঞ্চগড়ের তেতুলিয়ায় বালুবাহী মাহিন্দ্রা ট্রাক্টর উল্টে আনোয়ার হোসেন (২১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার ধারাগছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আনোয়ার হোসেন তেতুলিয়া উপজেলার ডাহুক গুচ্ছ গ্রামের মোঃ ইব্রাহিম আলীর ছেলে। তিনি বালুবাহী মাহিন্দ্রা ট্রাক্টরের চালকের সহকারী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন তেতুলিয়া উপজেলার মাঝিপাড়া এলাকা থেকে ধারাগছ গ্রামের একটি বাড়িতে বালু পরিবহন করা হচ্ছিল। বিকেলের দিকে ধারাগছ এলাকায় পৌঁছে ট্রাক্টরটি একটি বাড়ির কাছে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। মুহূর্তের মধ্যেই ট্রাক্টরে থাকা বালুর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন সহকারী আনোয়ার হোসেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তেতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক্টরটি মোড় ঘোরানোর সময় ভারসাম্য হারিয়ে উল্টে যায়। অতিরিক্ত বালু বোঝাই এবং সরু রাস্তা হওয়ায় নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়নি বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন...  ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

নিহতের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা এমন দুর্ঘটনা এড়াতে বালুবাহী যানবাহনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলমান রয়েছে এবং যানবাহনের যান্ত্রিক ত্রুটি বা অতিরিক্ত লোড ছিল কি না তাও খতিয়ে দেখা হবে।

এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, গ্রামীণ সড়কে বালুবাহী ট্রাক্টর ও মাহিন্দ্রা চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা বিধি না মানায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। তাই ভবিষ্যতে এ ধরনের প্রাণহানি রোধে কঠোর নজরদারি ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০