পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
২২ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুস সাত্তার রনির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুস সাত্তার রনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিটে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসন্তান, অসংখ্য আত্মীয়-স্বজন, দলীয় নেতাকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার সকাল ১০টায় কর্ণফুলী উপজেলার শিকলবাহা মাস্টারহাট জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা জাতীয় পার্টি এবং বিভিন্ন উপজেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মী-সমর্থকদের পাশাপাশি বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

আব্দুস সাত্তার রনির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক আবু তাহের, দক্ষিণ জেলা আহ্বায়ক মুহাম্মদ নুরুচ্ছফা সরকার, কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, আলহাজ নুরুল ইসলাম কমিশনার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ফরিদ আহমদ চৌধুরী, বোরহান উদ্দিন ফারুকী, কাজী খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যান, মনির চেয়ারম্যান, ডা. খোরশেদ আলম, নুরুল ইসলাম, মোস্তাক আহমদ, জাহাঙ্গীর মেম্বারসহ জাতীয় পার্টি এবং এর বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন...  সেনবাগে ক্রীড়াবিদ হেদায়েত উল্লাহর ইন্তেকাল

পৃথক শোকবার্তায় নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃবৃন্দ বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আবদুস সাত্তার রনি দলকে সংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ বাস্তবায়নে তিনি একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে কাজ করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন।

তারা আরও উল্লেখ করেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তিনি আনোয়ারা-কর্ণফুলী আসনে উল্লেখযোগ্য জনসমর্থন অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে জাতীয় পার্টি একজন অভিজ্ঞ, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের দৃষ্টান্ত স্থাপন

দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুস সাত্তার রনির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

কবিরহাট থানার সামনেই অটোরিকশার চাপায় কৃষকের মৃত্যু, চালক আটক

হিলিতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মহাসড়ক দখল করে ভুট্টা শুকানো, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সবুজ বাংলাদেশ গড়তে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা, সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান

দুর্গম চরাঞ্চলে ৫৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৭০০ মানুষ

ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল বড় বোন, মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গলাচিপার প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া অসুস্থ, দ্রুত সুস্থতা কামনায় রিপোর্টার্স ক্লাব

১০

কুলিয়ারচরে ইউএনও’র মধ্যস্থতায় পারিবারিক বিরোধের অবসান, দম্পতির মুখে ফিরল হাসি

১১

কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরিন

১২

জাতীয় স্কার্ফ ও থ্রি বিডে ভূষিত হিলির কৃতি সন্তান মহিদুল ইসলাম

১৩

বিশ্বকাপ ফাইনালে নাটকীয় জয়, আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন স্পেন

১৪

ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

১৫

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামি গ্রেপ্তার

১৬

কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

১৭

সেনবাগে অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযান, ওসি আবদুর রহিমের নেতৃত্বে জোরদার তৎপরতা

১৮

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

১৯

মোরেলগঞ্জে ৪ কোটি ৫৫ লাখ টাকায় ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

২০