জামাল হুসাইন, জগন্নাথপুর প্রতিনিধি :
১৬ মে ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধসে পড়ছে রৌয়াইলের সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের সুইচ গেইট এলাকার পূর্ব পাশের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি টানা ভারী বর্ষণে সড়কের বিভিন্ন অংশ ধসে গিয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা ও ভাঙাচোরা এই সড়ক দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, রৌয়াইল গ্রামের এই সড়কটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। গ্রামের মসজিদ, মন্দির, ঈদগাহ ও কবরস্থানে যাতায়াতের জন্যও এই সড়কটি ব্যবহার করেন এলাকাবাসী। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কের অবস্থা এতটাই খারাপ হয়েছে যে সামান্য বৃষ্টিতেই পানি জমে কাদাময় হয়ে পড়ে। ফলে চলাচল প্রায় অসম্ভব হয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছে। অনেকে কাদার কারণে সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না। একই সঙ্গে জরুরি রোগী হাসপাতালে নিতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে স্বজনদের।

আরো পড়ুন...  নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

রৌয়াইল গ্রামের বাসিন্দা ও সমাজকর্মী আব্দুল বাছিত বলেন, “রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ধস সৃষ্টি হওয়ায় সিএনজি, অটোরিকশা ও মালবাহী ছোট যানবাহনের চালকরা এ পথে চলাচল করতে অনীহা প্রকাশ করছেন। এতে করে কৃষিপণ্য পরিবহনেও সমস্যা হচ্ছে। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতে আমাদের চরম কষ্ট করতে হয়।”

স্থানীয়রা জানান, জানাজা ও দাফনের সময় কবরস্থানে মরদেহ নেওয়ার ক্ষেত্রেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে অংশ নিতে গিয়ে নারী, শিশু ও বৃদ্ধদের ভোগান্তি আরও বেশি বাড়ছে।

এদিকে বর্ষা মৌসুম শুরু হওয়ায় সড়কটির অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে পুরো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ারও আশঙ্কা রয়েছে বলে তারা জানান।

স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও সচেতন মহল দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, জনদুর্ভোগ লাঘবে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ, কেষ্টমনি পাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল দেড় শতাধিক

কিশোরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, প্রধান শিক্ষক স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

ব্রিজ ভেঙে খালে পাথরবাহী ট্রাক, ১০ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত আরও ২

ফেক আইডিতে সাংবাদিক সুজনকে নিয়ে অপপ্রচার, থানায় জিডি; ক্ষোভে ফুঁসছেন সংবাদকর্মীরা

মাগুরায় দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী কঠোর অবস্থানের ঘোষণা

মাগুরায় জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

ধসে পড়ছে রৌয়াইলের সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী

মৃত্যুঝুঁকিতে গেলানিয়া সেতু

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার-হেরোইনসহ আটক ৩

১০

মঠবাড়িয়ায় জেলেদের মাঝে ছাগল বিতরণ

১১

মঠবাড়িয়ায় খাল-নদীর মৃত্যু, বিপর্যস্ত কৃষি ও পরিবেশ

১২

ঈদ সামনে, হোসেনপুরে গরুচোরের তাণ্ডবে নির্ঘুম খামারিরা

১৩

নড়াইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৪

তেতুলিয়ায় সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ

১৫

কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ

১৬

ব্রিটেনে মৌলভীবাজারের ৮ কাউন্সিলর

১৭

না ফেরার দেশে কারিনা কায়সার, চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১৮

স্বামীকে হত্যা করে লাশ টুকরো করে ফ্রিজে রাখতে গিয়ে ধরা, নারীর ভয়াবহ কাণ্ডে চাঞ্চল্য

১৯

সাতদিনেই প্রত্যাহার মৌলভীবাজার এসপি

২০