উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি-
২৫ মে ২০২৬, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নড়াইল জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামকে আহ্বায়ক এবং ইঞ্জিনিয়ার মাহমুদা সুলতানা রিমিকে সদস্য সচিব করা হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আখতার হোসেন-এর যৌথ স্বাক্ষরে গত ২৪ মে রাতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিকে আগামী ছয় মাসের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম সাইফুজ্জামান, যুগ্ম আহ্বায়ক মো. ইয়াসিন আরাফাত, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. শাহজাহান খান সাজু, যুগ্ম সদস্য সচিব মো. রফিকুল ইসলাম পিকুল ও লাকি হুসাইন, সাংগঠনিক সম্পাদক এস.এম ইরফানুল বারী উজ্জ্বল, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াজুর রহমান বাবু, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খান জাহান খান এবং মো. শফিকুল ইসলাম।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. শাহজাহান খান সাজু বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলকে সুসংগঠিত ও গতিশীল করতে তারা নিরলসভাবে কাজ করবেন। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানো হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন...  ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

তিনি আরও বলেন, নড়াইলে এনসিপির সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি মেধাবী, সৎ, সক্রিয় ও নেশামুক্ত ব্যক্তিদের মূল্যায়নের মাধ্যমে দলকে আরও শক্তিশালী করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০