উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি (নড়াইল)-
২৪ এপ্রিল ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নড়াইলে ‘চাঁদপুরের ইলিশ’ বিক্রির নামে অনলাইন প্রতারণা: গ্রেফতার ৪

‘ইলিশের বাড়ি চাঁদপুর’সহ বিভিন্ন নামে ফেসবুক পেজ খুলে কম দামে ইলিশ বিক্রির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দিবাগত মধ্যরাতে নড়াইল জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের আকাশ শেখ (২০), ফারুক মোল্যা ওরফে অনিক (২২), পাইকাড়া গ্রামের লিমন শেখ (২১) ও লিমন মোল্যা (২২)।

পুলিশ জানায়, এই চক্রটি ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘ফিশ ভ্যালি’, ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’ এবং ‘অনলাইন পণ্য বিক্রয়’ নামক একাধিক ফেসবুক পেজ খুলে আকর্ষণীয় ও চটকদার বিজ্ঞাপন দিত। ক্রেতারা কম দামে ইলিশ পেতে তাদের সাথে যোগাযোগ করলে অগ্রিম টাকা নিয়ে তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত। সম্প্রতি এমন প্রতারণার শিকার এক ভুক্তভোগী নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদারের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে।

পুলিশ সুপারের নির্দেশে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে এই চারজনকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন, অন্যের নামে নিবন্ধিত ১৩টি সিম কার্ড এবং ৩টি ব্যাংক কার্ড জব্দ করা হয়েছে।

আরো পড়ুন...  খাগড়াছড়িতে ফুল বিজু উৎসব উদযাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা শিকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষের সাথে এভাবে প্রতারণা করে আসছিলেন। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াই কিলোমিটার ‘গোদাড়ার খাল’ দখলমুক্ত, স্বস্তি এলাকাবাসীর

মসজিদ কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ

আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, বিদ্যুৎ উৎপাদনে বড় অগ্রগতি

বদরগঞ্জে নদীতে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

উজবেকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

হরমুজ প্রণালিতে উত্তেজনা, যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ বাড়ছে

দুর্গাপুরে কলেজে হামলা, শিক্ষিকা লাঞ্ছিত

টেকনাফে অস্ত্রসহ মানবপাচারকারী আটক

শরণখোলায় প্রতিপক্ষের হামলায় নিহত বৃদ্ধ

১০

শরণখোলায় তরমুজে বাম্পার ফলন, খাল পুনঃখননের দাবিতে কৃষকরা

১১

কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৮

১২

হরিপুর ইউপি চেয়ারম্যান পদে ফিরলেন ফারুখ মিয়া

১৩

রাজশাহীতে ৩০ কাঠবাদাম গাছ কাটা

১৪

সাংবাদিকদের হস্তক্ষেপে ঝুঁকি মুক্ত ২০ পরিবার: ভেড়ামারায় সঠিক স্থানেই ফিরল বৈদ্যুতিক খুঁটি

১৫

কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

নড়াইলে ‘চাঁদপুরের ইলিশ’ বিক্রির নামে অনলাইন প্রতারণা: গ্রেফতার ৪

১৭

সাভারে সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ ও গ্রেফতার দাবি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৮

নলডাঙ্গায় বসতবাড়িতে ভয়াবহ আগুন: পুড়ে মরলো ১০টি ছাগল, নিঃস্ব কৃষক পরিবার

১৯

পলাশবাড়ীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০