উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি-
৭ জুন ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নড়াইলে বজ্রপাতে ২ জনের মৃত্যু, বাস উল্টে আহত ২০

নড়াইলে পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। একই দিনে সদর উপজেলায় যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) বিকেলে লোহাগড়া উপজেলার দুটি এলাকায় বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার শালনগর গ্রামের মতিয়ার খানের ছেলে কৃষক টিটুল খান (৪৫) এবং নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের বিল্লাল বিশ্বাসের ছেলে বাবুল বিশ্বাস (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে টিটুল খান বাড়ির পাশের মাঠে গরুকে পানি খাওয়াতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে একই সময়ে মতিনগর এলাকার ইছামতি বিলে মাছ ধরতে যান বাবুল বিশ্বাস। মাছ ধরার সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে একই দিন রাত ৮টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

আরো পড়ুন...  রাজশাহীতে তরুণীকে ভয়ভীতি ও উত্যক্ত করার অভিযোগ

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা বাসটি নড়াইল নতুন বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেতুলিয়ায় লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নড়াইলে বজ্রপাতে ২ জনের মৃত্যু, বাস উল্টে আহত ২০

ধর্ম যখন মঞ্চের পণ্য

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

যৌতুকের টাকা ফেরত চাওয়ায় গৃহবধূকে হত্যার হুমকির অভিযোগ

শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ

মাগুরার কেস্টপুরে কৃষিবিদ ফিড মিলের উদ্বোধন

যশোরে সন্ত্রাসী হামলায় শ্বশুর-শাশুড়ি জখমের অভিযোগ

১০

বিল ভাতিয়া দখলের অভিযোগে উত্তাল শিবগঞ্জ

১১

তিনদিন মদিনায় নবীজি না থাকার হৃদয়ছোঁয়া বর্ণনা

১২

দুই সপ্তাহেও শনাক্ত হয়নি অজ্ঞাত যুবকের লাশ

১৩

ঘেরে কাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৪

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার

১৫

পুনর্গঠিত হলো সুজন ঝালকাঠি জেলা কমিটি

১৬

মোবাইল রিচার্জকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ

১৭

জলবায়ু সংকট মোকাবিলায় শ্যামনগরে পরিবেশ দিবসের র‍্যালি

১৮

মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে জামায়াতের স্বারকলিপি প্রদান

১৯

মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু

২০