মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৬, ২:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় মানুষের ভরসা ধানের শীষ

নাটোরের নলডাঙ্গা ও সদর উপজেলার সাধারণ মানুষের ভরসার প্রতীক হয়ে উঠেছে ধানের শীষ—এমন মন্তব্য করেছেন নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান।

শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বিকেলে নলডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

গিয়াস উদ্দিন পাঠান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে নাটোর সদর ও নলডাঙ্গার সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেবেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিপুল ভোটে দুলু ভাইকে বিজয়ী করে জনগণ তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।

প্রচারণা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্বাস আলী নান্নু, নাটোর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক এম এ হাফিজ, নলডাঙ্গা পৌর যুবদল নেতা আলতাফ মণ্ডল, তৌহিদুর রহমান ডলার, মিজানুর রহমান মিজানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরো পড়ুন...  মাগুরা-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল মতিনের ব্যাপক গণসংযোগ

এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সমর্থন আদায়ে তৎপর থাকেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০