প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
১৫ এপ্রিল ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৫ দিন পর চৌমুহনীতে মিলল মাদ্রাসা ছাত্র মেহেরাব

নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র মোঃ মেহেরাব হোসেন ওরফে অনন্যা (১৬)-কে অবশেষে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারের পর বুধবার তাকে খুঁজে পাওয়া যায়।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (১৫ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে চৌমুহনী পূর্ব বাজার এলাকায় ঘোরাফেরা অবস্থায় স্থানীয়দের নজরে আসে মেহেরাব। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নিয়ে আসেন।

নিখোঁজ কিশোরের মামা মোঃ মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালানো হচ্ছিল। অবশেষে চৌমুহনী পূর্ব বাজার এলাকায় তাকে পাওয়া যায়। তিনি নিখোঁজ সংক্রান্ত সংবাদ প্রচারে সহযোগিতা করা সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিবারের তথ্য অনুযায়ী, মেহেরাব হোসেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব লালপুর মসজিদ বাড়ি এলাকার বাসিন্দা মোঃ ইমাম হোসেন ও নুর মর্জিনা আক্তার দম্পতির ছেলে। সে সিলোনিয়া মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসার বোর্ডিংয়ে থেকে পঞ্চম জামাতে পড়াশোনা করত।

গত ১৫ মার্চ মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর ১০ এপ্রিল সে দক্ষিণ মানিকপুর এলাকায় তার খালার বাসায় বেড়াতে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। এ ঘটনায় পরিবার থানায় সাধারণ ডায়েরি করে এবং বিভিন্ন মাধ্যমে নিখোঁজ সংবাদ প্রচার করে।

আরো পড়ুন...  গোলপাতা সংকটে বাওয়ালিদের ঈদ ম্লান

কয়েকদিন পর তাকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ায় পরিবারে স্বস্তি ফিরে এসেছে। পরিবারের সদস্যরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং স্থানীয়রাও এ ঘটনায় স্বস্তি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ: স্বাস্থ্যমন্ত্রীর পরদিনই বিভাগীয় পরিচালকের পরিদর্শন

কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াতের গুরুত্ব

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তনের অভিযোগ, লোহাগড়ায় জমি নিয়ে উত্তেজনা

বীরগঞ্জের ভোগনগর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা

চার বিয়ে সুন্নত? নাকি সমাজের সবচেয়ে বড় ধর্মীয় বিভ্রান্তি

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে কেয়ার বাংলাদেশ, রিলিফ প্যাক বিতরণ

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

শ্রীমঙ্গলে এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কোরবানি দিতে হবে—মাগুরায় আব্দুল হালিম

মাগুরার মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক, চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

১০

চন্দনাইশের ধোপাছড়ির ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল চিত্র

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে — মাগুরায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১৩

পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার দ্বিতীয় আসামি গ্রেপ্তার

১৫

কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৭

অবিশ্বাস্য হলেও সত্য: মৌলভীবাজারে একই মসজিদে একদিনে দুইবার জুমার নামাজ

১৮

কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

১৯

রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেপ্তার

২০