খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ের প্রবীণ সাংবাদিক আবু তাহের আনসারী আর নেই

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার বিশিষ্ট সাংবাদিক মো. আবু তাহের আনসারী (৫৫) আর নেই। দীর্ঘদিন ব্রেন টিউমারসহ বিভিন্ন জটিল রোগে ভোগার পর সোমবার (২৭ জুলাই) বিকেলে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তেতুলিয়া উপজেলার ২ নম্বর তিরনইহাট ইউনিয়নের বম্রতোল গ্রামের বাসিন্দা আবু তাহের আনসারী দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তিনি নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার বড় ছেলে মো. আবু সাইদ আনসারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাংবাদিক আবু তাহের আনসারী দীর্ঘদিন ধরে পঞ্চগড় জেলায় জাতীয় দৈনিক ইনকিলাবমাই টিভি-এর প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। সাংবাদিকতা পেশায় তার সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সহকর্মী ও স্থানীয় মানুষের কাছে প্রশংসিত ছিল।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বম্রতোল গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

তার মৃত্যুতে তেতুলিয়া প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরো পড়ুন...  হাকিমপুর স্বাধীনতা দিবস উদযাপন

সাংবাদিক আবু তাহের আনসারীর মৃত্যুতে পঞ্চগড়ের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলগঞ্জে কমলাগাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

মোরেলগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি সাময়িক বরখাস্ত

মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকার সাধারণ সম্পাদক নির্বাচিত সোহাগ

পঞ্চগড়ের প্রবীণ সাংবাদিক আবু তাহের আনসারী আর নেই

বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

একই পরিবারের ১১ জন্মান্ধ সদস্যের পাশে এমপি নাসের রহমান, দিলেন আর্থিক সহায়তা ও চিকিৎসার আশ্বাস

ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ৪০টি মাদক ট্যাবলেট

মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ: স্বাস্থ্যমন্ত্রীর পরদিনই বিভাগীয় পরিচালকের পরিদর্শন

কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াতের গুরুত্ব

১০

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তনের অভিযোগ, লোহাগড়ায় জমি নিয়ে উত্তেজনা

১১

বীরগঞ্জের ভোগনগর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা

১২

চার বিয়ে সুন্নত? নাকি সমাজের সবচেয়ে বড় ধর্মীয় বিভ্রান্তি

১৩

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে কেয়ার বাংলাদেশ, রিলিফ প্যাক বিতরণ

১৪

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

১৫

শ্রীমঙ্গলে এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কোরবানি দিতে হবে—মাগুরায় আব্দুল হালিম

১৭

মাগুরার মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক, চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

১৮

চন্দনাইশের ধোপাছড়ির ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল চিত্র

১৯

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে — মাগুরায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

২০