মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
১৩ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মা থেকে অবৈধ মাটি উত্তোলন, চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর জব্দসহ জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে পদ্মা নদী সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে আটক করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মাটিভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয় এবং ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ইকরামুল হক নাহিদ।

প্রশাসন সূত্রে জানা গেছে, সুন্দরপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর স্পার বাঁধ এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় শিবিরহাট এলাকা থেকে মাটি পরিবহনরত অবস্থায় একটি ট্রাক্টরসহ মো. সুমন আলী (৪০) নামে একজনকে আটক করা হয়।

আটক সুমন আলী সদর উপজেলার রামকৃষ্ণপুর (জয়ন্দীপুর) গ্রামের মো. সোহবুল হকের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি পদ্মা নদীর তীরবর্তী জয়ন্দীপুর এলাকার কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিভিন্ন ইটভাটায় সরবরাহের কথা স্বীকার করেন।

এ ঘটনায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় তাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

আরো পড়ুন...  পানছড়িতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতি সভা “একটিও শিশু যেন ভিটামিন-এ খাওয়া থেকে বাদ না পড়ে”

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ বলেন, নদী রক্ষা ও কৃষিজমির উর্বরতা বজায় রাখতে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাস পর পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

মোড়েলগঞ্জে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

৬ মাস পর পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

উপকূলীয় এলাকা থেকে হারিয়ে যাচ্ছে কাচের গুলি (মারবেল) খেলা

মায়ানমারে পাচারকালে ৩০০ বস্তা সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডের অভিযান

টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবা উদ্ধার

১০

প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে চন্দনাইশের ঐতিহ্যবাহী জোয়ারা পাগলা গারদ

১১

হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফের মৃত্যুদণ্ডের রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

১২

আকাশি-সাদা জার্সিটা কীভাবে পেল আর্জেন্টিনা?

১৩

গুইমারায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: ইউপিডিএফের শীর্ষ নেতা আটক, অস্ত্র ও বিপুল আলামত উদ্ধার

১৪

ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে মাদককে না বলি

১৫

নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ

১৬

গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকবো: ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

১৭

ঝালকাঠির কাঁঠালিয়ায় সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৮

মহিপুরে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

১৯

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে: ড. জিয়াউদ্দিন হায়দার

২০