আফজাল মিয়া বিশ্বনাথ প্রতিনিধি:
৫ মে ২০২৬, ১:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রবাসীদের সংবর্ধনা দারুল উম্মাহ মাদ্রাসায়

সিলেটের বিশ্বনাথ উপজেলায় অবস্থিত দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসীদের সম্মানে এক আন্তরিক ও প্রাণবন্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তাদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এই আয়োজন করা হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রিন্সিপাল জনাব গিয়াস উদ্দিন সাদীর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তিলাওয়াত করেন দাখিল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোঃ ইমরান খান, যার হৃদয়গ্রাহী তিলাওয়াত উপস্থিত সকলকে মুগ্ধ করে।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারপার্সন জনাব মোঃ মাফিজ খান, যুক্তরাজ্য প্রবাসী জনাব মোঃ সাবির উদ্দীন, অস্ট্রেলিয়া প্রবাসী জনাব দবির উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী জনাব মোঃ বাবলুর হোসেন বাবুল, যুক্তরাজ্য প্রবাসী জনাব মইনউদ্দিন খান এবং মরহুম আব্দুল মতিন চেয়ারম্যানের পুত্র, যুক্তরাজ্য প্রবাসী জনাব জুবায়ের আহমদ।

সংবর্ধিত অতিথিরা তাদের বক্তব্যে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের দায়িত্ববোধ, দেশের প্রতি ভালোবাসা এবং শিক্ষা খাতে অবদান রাখার গুরুত্ব তুলে ধরেন। তারা মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তারা প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিষয়ে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন।

আরো পড়ুন...  বিজয়ীদের অভিনন্দন জানালেন হাফিজ মাছুম

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি জনাব মাস্টার ইমাদ উদ্দিন, সদস্য জনাব আব্দুস সোবহান মেম্বার, জনাব মোঃ জাহেদুর রহমান, জনাব মাওলানা শুয়াইবুর রহমান, জনাব শাহীন আহমদ রাজু এবং মাওলানা হাবিবুর রহমান। এছাড়াও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও আন্তরিকতায় ভরপুর। প্রবাসীদের এই সংবর্ধনা শুধু সম্মান প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা জাগিয়েছে। আয়োজকরা মনে করেন, প্রবাসীদের সহযোগিতা ও সুপরামর্শের মাধ্যমে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসা ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এবং এলাকার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

কিশোর গ্যাং ঠেকাতে কিশোরগঞ্জে রাতভর পুলিশের বিশেষ অভিযান

কালিয়াচাপরায় পিএমকের ফ্রি মেডিকেল ক্যাম্প, ৪ শতাধিক রোগী পেল সেবা

পঞ্চগড়ে বাসচাপায় সুপারভাইজার নিহত

প্রবাসীদের সংবর্ধনা দারুল উম্মাহ মাদ্রাসায়

বাফুফের ইয়েস কার্ড পেলেন বিশ্বনাথের সাঈদ খান

জগন্নাথপুরে মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৪

শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ, বদলাতে পারে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগচিত্র

কালিহাতীতে বাস–সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ৮৪ বছরের বৃদ্ধার

ইমন হত্যার বিচারের দাবিতে হোসেনপুর উত্তাল, ৩ ঘণ্টা সড়ক অবরোধ

১০

প্রাকৃতিক দুর্যোগে বোরো ধান ক্ষতি, সহায়তার আশায় কৃষক

১১

গলাচিপায় ইউএনওর সঙ্গে মতবিনিময়

১২

দিনমজুরের ফসল কেটে নেওয়ার অভিযোগ

১৩

কলকলিয়ায় দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ

১৪

কৃষি কার্ডে আসবে বিপ্লব: এমপি রফিকুল

১৫

কুড়িগ্রামে বিশেষ অভিযানে ২০ গ্রেফতার

১৬

তেঁতুলিয়ায় নতুন ইউএনও ভবন উদ্বোধন

১৭

মৌসুমের শুরুতেই লিচুর দামে আগুন—রাজশাহীতে ক্রেতাদের হাঁসফাঁস

১৮

মোংলায় বীর মুক্তিযোদ্ধা লতিফ হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৯

মোংলায় বীর মুক্তিযোদ্ধা লতিফ হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

২০