Advertisement
এম এ গোফরান, বরিশাল প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুর মডেল দেখে বরিশালে বর্জ্য থেকে জ্বালানি প্লান্টের পরিকল্পনা

পরিবেশ সুরক্ষা ও কঠিন বর্জ্যকে অর্থনৈতিক সম্পদে রূপান্তরের লক্ষ্যে ফরিদপুর পৌরসভার আধুনিক বর্জ্য শোধনাগার পরিদর্শন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ফরিদপুরের আদমপুর এলাকায় অবস্থিত বর্জ্য রিসাইক্লিং প্লান্টের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি। এ সময় তিনি বরিশালেও একই ধরনের আধুনিক প্রযুক্তি বাস্তবায়নের সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে আগ্রহ প্রকাশ করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।

পরিদর্শনে বিশেষভাবে নজর কাড়ে প্লান্টে ব্যবহৃত ‘পাইরোলাইসিস’ প্রযুক্তি। এই আধুনিক প্রক্রিয়ায় প্লাস্টিকসহ বিভিন্ন কঠিন বর্জ্য উচ্চ তাপমাত্রায় রূপান্তর করে জ্বালানি তেল উৎপাদন করা হচ্ছে, যা শিল্প ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি কার্বনজাত উপাদান উৎপাদন হচ্ছে, যা বিভিন্ন শিল্পে কাঁচামাল হিসেবে কাজে লাগে।

বর্জ্য ব্যবস্থাপনার এই পরিবেশবান্ধব পদ্ধতি সম্পর্কে প্রকৌশলীদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন বিসিসি প্রশাসক।

পরিদর্শন শেষে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, নগরায়ণ বৃদ্ধির ফলে বর্জ্য ব্যবস্থাপনা এখন বড় একটি চ্যালেঞ্জে পরিণত হয়েছে। ফরিদপুরের এই উদ্যোগ একটি কার্যকর ও পরিবেশবান্ধব মডেল হিসেবে কাজ করছে।

আরো পড়ুন...  শ্যামনগরে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা

তিনি আরও বলেন, বরিশালকে আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ফরিদপুরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে খুব শিগগিরই বরিশালে একই ধরনের প্লান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রযুক্তি সফলভাবে বাস্তবায়ন করা গেলে একদিকে যেমন শহরের বর্জ্য সমস্যা কমবে, অন্যদিকে জ্বালানি উৎপাদনের নতুন সম্ভাবনাও তৈরি হবে। এটি ভবিষ্যতে দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের জন্যও একটি কার্যকর মডেল হয়ে উঠতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল ১০ মিনিটে হিজবুল্লাহর ৩০ ক্ষেপণাস্ত্র হামলা

রাত ২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি: সংসদে এমপি কামালের অভিযোগ

ফরিদপুর মডেল দেখে বরিশালে বর্জ্য থেকে জ্বালানি প্লান্টের পরিকল্পনা

আল-আজহারের নামে প্রতারণা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন

বরিশালে গ্যাস সিলিন্ডার লিকেজে ভয়াবহ বিস্ফোরণ: বাবা-ছেলে দগ্ধ, ভবন তছনছ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইলিশ সংরক্ষণে সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু, উপকূলে কড়া নজরদারি

ভান্ডারিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

নিখোঁজের ৫ দিন পর চৌমুহনীতে মিলল মাদ্রাসা ছাত্র মেহেরাব

১০

হিলিতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণে উৎসবমুখর আয়োজন

১১

নিত্যসংগ্রামে সাধারণ মানুষ, জীবিকার লড়াইয়ে প্রতিদিনের যুদ্ধ

১২

রডের বদলে বাঁশে ব্রিজ, সরকারি প্রকল্পে লুটপাটের অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন, জাতীয়করণের দ্রুত বাস্তবায়নের দাবি

১৪

শীলখালী চেকপোস্টে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

১৫

ভেড়ামারায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

১৬

সোনামসজিদ সীমান্তে মাদকসহ আটক ১

১৭

শাহজালাল বিমানবন্দরে স্বপন আটক

১৮

যুগপূর্তিতে নতুন দিগন্তে ‘দৈনিক চাঁপাই দর্পণ’, উদ্বোধন ই-পেপার

১৯

নলডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

২০