তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২৪ মে ২০২৬, ৪:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ফ্রি-ফায়ার’ গেম নিয়ে সংঘর্ষ, তরুণের গলা কাটার চেষ্টা

মৌলভীবাজারের বড়লেখায় মোবাইল গেম ‘ফ্রি-ফায়ার’ খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে এক তরুণকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার (২৩ মে) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শাহবাজপুর বাজার সিএনজি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, সিএনজি চালক জায়েদ আহমদ (১৯) ও তার বন্ধুদের সঙ্গে একই এলাকার সুয়েদ আহমদ (১৯) এবং রিয়াদ আহমদ (২০)-এর মোবাইল গেম খেলা নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জায়েদের গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এ সময় তার বন্ধু হাকিমুল ইসলামও হামলার শিকার হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে জায়েদ আহমদের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত হাকিমুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর আহত জায়েদের বাবা তরিকুল ইসলাম পাখি বড়লেখা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।

আরো পড়ুন...  নড়াইল ও কালিয়ায় পৃথক সংঘর্ষে যুবক নিহত, আহত-১৫

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০