রানা ইসলাম, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
৫ এপ্রিল ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বদরগঞ্জে দোকানপাটে হামলা-লুটপাটের অভিযোগ

রংপুরের বদরগঞ্জ উপজেলায় ফিল্মি স্টাইলে ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং অনেকে দোকানপাট বন্ধ রেখে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম বদরগঞ্জ থানায় আবু তাহেরকে প্রধান আসামি করে মোট নয়জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, শনিবার বিকেলে আবু তাহের তার সহযোগীদের নিয়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রসহ তার হোটেলে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়, যার ফলে তিনি আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

মঞ্জুরুল ইসলাম বলেন, “এই ছোট হোটেল দিয়েই আমার পরিবারের জীবিকা নির্বাহ হয়। হামলার ঘটনায় আমি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। আমি এর সুষ্ঠু বিচার এবং ক্ষতিপূরণ দাবি করছি।” তিনি আরও জানান, হামলার সময় দুর্বৃত্তরা অশালীন ভাষায় গালিগালাজ করে এবং আশপাশের অন্যান্য দোকানদারদেরও ভয়ভীতি প্রদর্শন করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক ঘণ্টা ধরে হামলাকারীরা আমবাগান এলাকায় তাণ্ডব চালায় এবং ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। পরদিন রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে এবং ব্যবসায়ীরা নিরাপত্তার অভাবে উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন।

আরো পড়ুন...  শাহজালাল বিমানবন্দরে স্বপন আটক

এদিকে, হামলার পরও হুমকি অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। মঞ্জুরুল ইসলাম জানান, রবিবার দিনেও অভিযুক্তদের পক্ষ থেকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে। “তারা বলছে, পরবর্তীতে আরও লোক নিয়ে এসে আমাদের দেখে নেবে। আমরা এখন চরম আতঙ্কে রয়েছি,” বলেন তিনি।

তৌহিদ বাবু নামে এক দোকানদার বলেন, “শনিবার রাতে এক দফা হামলা চালিয়ে তারা চলে যায়। কিন্তু আজ রবিবার আবার ফোনে হুমকি দিচ্ছে—আমরা কীভাবে ব্যবসা করি তা তারা দেখে নেবে।”

আরেক ব্যবসায়ী জুলফিকার বলেন, “সন্ত্রাসীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা দোকান খুলতে পারছি না। তারা অপরাধ করেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের ভয় দেখাচ্ছে।”

এ বিষয়ে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার জানান, ব্যবসায়ীদের অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা ঘটনাটি তদন্ত করছি। যারা জড়িত তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০