রানা ইসলাম, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
২৩ এপ্রিল ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বদরগঞ্জে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর চেংমারী এলাকায় একটি ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ফিলিং স্টেশন মালিক ফজলার রহমান থানায় ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত আনোয়ার, জিহাদ, মিজান, রাজু, রাকিব, সেলিম ও মমিনুলসহ ৯ জন মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। এ সময় কর্তৃপক্ষ রাতের বেলায় তেল সরবরাহ না করে পরদিন সকালে প্রশাসনের উপস্থিতিতে তেল দেওয়ার কথা জানালে তারা ক্ষুব্ধ হয়ে কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযোগ অনুযায়ী, পরদিন সন্ধ্যায় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে পুনরায় ফিলিং স্টেশনে এসে হামলা চালায়। এ সময় তারা ফিলিং স্টেশনের দুটি তেলের মেশিন, কাউন্টার ও জানালার কাচ ভাঙচুর করে। পরে ক্যাশে থাকা প্রায় ২ লাখ ২৬ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ফিলিং স্টেশন মালিক ফজলার রহমান জানান, হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্র ছিল। তিনি বলেন, “ঘটনার পর থানায় অভিযোগ করেছি। ফিলিং স্টেশন মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

আরো পড়ুন...  পীরগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

স্টেশন ম্যানেজার সুনিল চন্দ্র রায় বলেন, “আনোয়ার ও তার লোকজন আমাকে ভয়ভীতি দেখিয়ে হামলা ও ভাঙচুর চালায়। তাদের হাতে রড ও লাঠি ছিল।”

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, “ফিলিং স্টেশনে ভাঙচুরের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ, সরবরাহকারী প্রতিষ্ঠানকে জরিমানা

খুবিতে ‘স্বেচ্ছামৃত্যুর পাঠবৃত্ত’ সেমিনার: আত্মহত্যা প্রতিরোধে সচেতনতার আহ্বান

সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি

স্কুল খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ

জগন্নাথপুরে নবাগত ইউএনও–সাংবাদিক মতবিনিময়

পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ১৬ বছর ধরে পুলিশ ফাঁড়ি, টিনের ঘরে চলছে পাঠদান

রাজাপুরে খাল পুনঃখননে অনিয়মের প্রমাণ, ইউএনওর পরিদর্শন

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

১১

হিলিতে সজিনা রোপণ কর্মসূচির উদ্বোধন

১২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৮৮ ভারতীয় মোবাইল জব্দ

১৩

বদরগঞ্জে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

১৪

হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ

১৫

রাজশাহীতে তীব্র লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

১৬

টেকনাফে র‍্যাব-বিজিবির পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার

১৭

প্রধান শিক্ষকের ভুলে এসএসসি দিতে পারল না জান্নাতি, ভেঙে গেল স্বপ্ন

১৮

শ্যামনগরে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৪

১৯

রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ

২০