সাভার উপজেলা প্রতিনিধি
৩ মার্চ ২০২৬, ৯:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিল্টুর সুস্থতা কামনায় দোয়া ও ইফতার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঢাকা জেলা শাখার সিনিয়র সহসভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল বিল্টুর দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি মঙ্গলবার (৩ মার্চ) মাগরিবের সময় সাভারের ব্যাংক কলোনি এলাকায় বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা যায়, বিল্টু দীর্ঘদিন ধরে সাভার এলাকায় সংগঠনকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর অসুস্থতার খবরে নেতাকর্মীদের মাঝে উদ্বেগ সৃষ্টি হলে তাঁর সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

আয়োজনটির নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাভার থানা শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী রফিকুল ইসলাম নোমান। তাঁর উদ্যোগে থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের নির্দেশনায় সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ৪ নম্বর সহসভাপতি নাঈম ইসলাম, তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ রাসেলসহ স্থানীয় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা বিল্টুর রাজনৈতিক অবদান ও নেতৃত্বের প্রশংসা করেন এবং তাঁর দ্রুত সুস্থ হয়ে সংগঠনে সক্রিয়ভাবে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরো পড়ুন...  দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা ব্যারিস্টার জাকির হোসেনের

রফিকুল ইসলাম নোমান তাঁর বক্তব্যে বলেন, “খন্দকার শাহ মাইনুল বিল্টু শুধু একজন অভিজ্ঞ রাজনীতিবিদ নন, তিনি আমাদের দুঃসময়ের সাহসী নেতা। দলের প্রয়োজনে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। মাঠের রাজনীতিতে তাঁর পরিশ্রম, ত্যাগ ও নেতৃত্ব আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং আগের মতোই দলকে সুসংগঠিত ও শক্তিশালী নেতৃত্ব দিতে পারেন।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিল্টুর সুস্থতা, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করা হয়। নেতাকর্মীরা জানান, তিনি সুস্থ হয়ে ফিরলে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।

দোয়া ও ইফতার মাহফিলটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশে সম্পন্ন। এতে অংশ নেওয়া নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে বিল্টুর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তাঁর সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের দৃষ্টান্ত স্থাপন

দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুস সাত্তার রনির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

কবিরহাট থানার সামনেই অটোরিকশার চাপায় কৃষকের মৃত্যু, চালক আটক

হিলিতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মহাসড়ক দখল করে ভুট্টা শুকানো, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সবুজ বাংলাদেশ গড়তে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা, সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান

দুর্গম চরাঞ্চলে ৫৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৭০০ মানুষ

ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল বড় বোন, মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গলাচিপার প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া অসুস্থ, দ্রুত সুস্থতা কামনায় রিপোর্টার্স ক্লাব

১০

কুলিয়ারচরে ইউএনও’র মধ্যস্থতায় পারিবারিক বিরোধের অবসান, দম্পতির মুখে ফিরল হাসি

১১

কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরিন

১২

জাতীয় স্কার্ফ ও থ্রি বিডে ভূষিত হিলির কৃতি সন্তান মহিদুল ইসলাম

১৩

বিশ্বকাপ ফাইনালে নাটকীয় জয়, আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন স্পেন

১৪

ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

১৫

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামি গ্রেপ্তার

১৬

কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

১৭

সেনবাগে অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযান, ওসি আবদুর রহিমের নেতৃত্বে জোরদার তৎপরতা

১৮

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

১৯

মোরেলগঞ্জে ৪ কোটি ৫৫ লাখ টাকায় ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

২০