মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেনাপোল কাস্টমসে অনিয়মের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই সাময়িক বরখাস্ত

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসের নিলাম গুদাম থেকে ত্রাণ ভাণ্ডারের জন্য নির্ধারিত পণ্যের বাইরে অতিরিক্ত মালামাল পরিবহনের অভিযোগে দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃতরা হলেন— সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিৎ মুখার্জী, সহকারী রাজস্ব কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী এবং সিপাই জামশেদ, সাগর ও হামিদুর রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২১ জুন গভীর রাতে বেনাপোল কাস্টমস হাউসের নিলাম গুদাম থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ ভাণ্ডারে পাঠানোর জন্য একটি গাড়িতে মালামাল তোলা হচ্ছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১১টা ২০ মিনিট থেকে শুরু হওয়া লোডিং কার্যক্রম ২৩ মিনিটে শেষ হয়। পরে একই গাড়িতে আবারও অতিরিক্ত মালামাল তোলা হয় এবং পরবর্তীতে কিছু পণ্য আনলোড করতেও দেখা যায়।

ফুটেজ পর্যালোচনায় ঘটনাস্থলে সহকারী রাজস্ব কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী ও সিপাই সাগরের উপস্থিতি শনাক্ত হওয়ায় তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে বিধিবহির্ভূত কার্যকলাপের অভিযোগ ওঠে। তদন্তে এসব পণ্য অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাকে তোলা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে একই রাতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বেনাপোল বাজারের দুর্গাপুর মোড় এলাকায় একটি কাভার্ডভ্যান আটক করে। তল্লাশিতে ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কম্বল, চাদর, ওড়না এবং বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।

আরো পড়ুন...  জামিন মিললেও এখনই মুক্তি নয় সাদ্দামের

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৬৭ লাখ ৬৫ হাজার ৩১০ টাকা বলে জানা গেছে। এ সময় সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিৎ মুখার্জী, কাভার্ডভ্যানের চালক মহসিন আলী এবং হেলপার জাহিদ হাসানকে আটক করা হয়।

কাস্টমস সূত্র জানায়, ত্রাণ ভাণ্ডারে পাঠানোর জন্য অনুমোদিত পণ্যের পরিমাণের তুলনায় ট্রাকে অতিরিক্ত মালামাল পাওয়া যাওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিক তদন্তের স্বার্থে দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসে অনিয়মের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই সাময়িক বরখাস্ত

মোংলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

বারডেমের বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে পীরগঞ্জে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প

যশোরে ‘চশমা সাইদ’ হত্যা মামলায় মেছো সুমন ও রোহিত গ্রেপ্তার

বাগেরহাটে আন্তঃধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

শিশু ও ৬ নারীকে বাংলাদেশে পুশইনের অভিযোগ, কমলগঞ্জ সীমান্তে চাঞ্চল্য

জগন্নাথপুরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

নড়াইলের লোহাগড়ায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

৪ মাস ১৭ দিন পর তেতুলিয়ায় শালবাহান ইউনিয়ন পরিষদের দায়িত্ব ফিরে পেলেন চেয়ারম্যান আশরাফুল ইসলাম

১০

বড়লেখা সীমান্তে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক জব্দ

১১

পবিত্র আশুরার রোজা রাখার ফজিলত

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা অনুষ্ঠান

১৩

সাংবাদিক ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ

১৪

মহেশখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

১৫

জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৬

পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার্স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

১৭

আজ গোল করলেই পেলের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৮

শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আতা

১৯

কালিয়াদহ বিলে অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

২০