মোহন আলী, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া:
১৬ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারা মহিলা কলেজে শিক্ষকদের প্রতিবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টকে কেন্দ্র করে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষক ও কর্মচারীরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। শনিবার (১৬ মে) বেলা ১১টায় কলেজের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও প্রেস ব্রিফিংয়ে শিক্ষকরা এ প্রতিবাদ জানান এবং বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রভাষক মো. জিয়ারুল ইসলাম জিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, গত ১৪ মে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ফেসবুক পেজে কলেজ এবং কয়েকজন শিক্ষককে জড়িয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য প্রকাশ করা হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের প্রচারণা শুধু ব্যক্তিগত সম্মানহানিই নয়, বরং একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।

মো. জিয়ারুল ইসলাম জিয়া বলেন, “আমি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল। তাই আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে, যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ে একটি স্লোগান মুরালে লেখা হয়েছিল—“আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দেব।” সামাজিক যোগাযোগমাধ্যমে ওই স্লোগানকে ঘিরে যেভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, তা সত্যের অপব্যাখ্যা ছাড়া কিছুই নয়। তিনি দাবি করেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যক্তিগত ইচ্ছা বা মতামতের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না; বরং সরকারি নীতিমালা ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হয়।

আরো পড়ুন...  সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ

সংবাদ সম্মেলনে উপস্থিত কলেজের ভাইস প্রিন্সিপালসহ অন্যান্য শিক্ষকরা সাধারণ সম্পাদকের বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের পোস্ট প্রচার করা অত্যন্ত দুঃখজনক। এতে শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝেও বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

শিক্ষকরা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে দ্রুত তথ্য প্রচারের অন্যতম মাধ্যম হলেও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি। যাচাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার ফলে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজ ক্ষতিগ্রস্ত হয়। তাই এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।

এ সময় শিক্ষকরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিভ্রান্তিকর পোস্টের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ও স্বাভাবিক পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সংবাদ সম্মেলন ও প্রেস ব্রিফিংয়ে ভেড়ামারা সরকারি মহিলা কলেজ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষক এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০