আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধি,
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোলায় ‘ঈদ আনন্দ বাজার’ উদ্বোধন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে শুরু হয়েছে ‘ঈদ আনন্দ বাজার’। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ভোলা শহরের পিটি আই ও ভোলা কলেজ সংলগ্ন সাবেক বাস স্ট্যান্ড এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ বিশেষ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, ঈদকে কেন্দ্র করে সাধারণ মানুষের কেনাকাটাকে আরও সহজ, সাশ্রয়ী ও আনন্দমুখর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে ক্রেতাদের নাগালের মধ্যে প্রয়োজনীয় পণ্য সরবরাহ এবং স্থানীয় ব্যবসায়ীদের বিক্রির সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন মীর মোশারফ অমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল রহমান বাচ্চু মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক মাস্টার, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ জামিল হোসেন অদুদ, বর্তমান জেলা আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মোনতাছি আলম রবিন চৌধুরী, জেলা যুগ্ম আহ্বায়ক মীর রনি এবং বাস মালিক সমিতি ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো পড়ুন...  বীরগঞ্জে বিয়েবাড়িতে গৃহবধূর ওপর হামলা

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনেরও এক অনন্য উপলক্ষ। ‘ঈদ আনন্দ বাজার’ আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষ স্বল্পমূল্যে প্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ পাবেন এবং স্থানীয় ব্যবসায়ীরাও লাভবান হবেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে চাঙা করতে সহায়ক হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, ঈদের পোশাক, কসমেটিকস, শিশুদের খেলনা, বিভিন্ন উপহার সামগ্রীসহ নানা ধরনের স্টল বসানো হয়েছে। পর্যাপ্ত আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ক্রেতাদের জন্য স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বাজার ঘুরে দেখা যায়, উদ্বোধনের প্রথম দিন থেকেই ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। পরিবার-পরিজন নিয়ে অনেকে কেনাকাটায় অংশ নেন, যা পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি করে।

ভোলা সদর বাস মালিক সমিতির নেতৃবৃন্দ জানান, ঈদের আগ পর্যন্ত প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত বাজার খোলা থাকবে। তারা সকলকে ‘ঈদ আনন্দ বাজার’-এ অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগ ঈদের আনন্দকে আরও বর্ণিল করে তুলবে এবং ভোলার ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০