মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
৩ অগাস্ট ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ, আন্দোলনের বীরত্বগাথা ও আত্মত্যাগকে সংগীতের সুরে তুলে ধরতে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে ‘গানে গানে জুলাই’ শীর্ষক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় মাগুরা জেলা অডিটোরিয়ামে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, সিভিল সার্জন ডা. মো. শামীম কবিরসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন।

অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে একক সংগীত, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়।

শিল্পীদের পরিবেশনায় উঠে আসে জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগের ইতিহাস এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়।

এ সময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।

আরো পড়ুন...  শ্রীপুরে দুর্যোগ ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

অনুষ্ঠানের একপর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার শান্তি কামনা করা হয়। একই সঙ্গে তাঁদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথি, শিল্পী ও দর্শকরা।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তারিখ: ০৩/০৮/২০২৬ ইং

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা, প্রমাণ পেলে ব্যবস্থা

নাচোলে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

কুলিয়ারচরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ৫ লাখ টাকা দাবি; প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি দাবি নাসের রহমানের, ভিন্ন তথ্য দিল বেঙ্গল লেন্স

ছয় সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

১০

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

১১

শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের অভিষেক

১২

মাগুরায় অগ্নিদগ্ধ অবস্থায় ব্যক্তির মৃত্যু

১৩

মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

১৫

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

১৬

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

১৭

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

১৯

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

২০