শেফালী আক্তার রাখি মোরেলগঞ্জ প্রতিনিধি, বাগেরহাট
১৬ এপ্রিল ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে জলাবদ্ধতা নিরসনে স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং কার্যকর পানি নিষ্কাশনের জন্য স্লুইজ গেট নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “কৃষক বাঁচলে দেশ বাঁচবে”—এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় শত শত কৃষক ও সাধারণ মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে তেলিগাতী ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের মিস্ত্রীডাঙ্গা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের দাবি তুলে ধরেন।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রতি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে কৃষিজমি পানিতে তলিয়ে থাকে এবং সময়মতো চাষাবাদ করা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রেই বীজতলা নষ্ট হয়ে যায় এবং ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। এতে কৃষকেরা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন বলে জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষক মোঃ জাহাঙ্গীর হাওলাদার বলেন, “আমাদের জীবিকার একমাত্র উৎস এই কৃষিজমি। কিন্তু পানি নিষ্কাশন না হওয়ায় বছরের পর বছর সঠিক সময়ে চাষ করতে পারছি না। ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।”

আরো পড়ুন...  চৌডালায় জমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

অন্যদিকে, স্থানীয় মাষ্টার অম্বরেশ তালুকদার বলেন, দ্রুত সময়ের মধ্যে একটি স্থায়ী সমাধান প্রয়োজন। তার মতে, স্লুইজ গেট নির্মাণ ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না নিলে কৃষি উৎপাদন হুমকির মুখে পড়বে।

এ সময় ইউপি সদস্য মোঃ খলিল হাওলাদার বলেন, জলাবদ্ধতার কারণে এলাকার সামাজিক জীবনেও নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি জানান, দীর্ঘদিন পানিবদ্ধতার কারণে অনেক সময় সামাজিক সম্পর্ক, বিশেষ করে বিয়ে-শাদির মতো বিষয়েও সমস্যার সৃষ্টি হয়, যা গ্রামীণ জীবনের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

মানববন্ধন থেকে বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, কৃষকদের বাঁচাতে হলে তাদের মৌলিক সমস্যাগুলো সমাধান করা জরুরি। পাশাপাশি তারা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন, যাতে দ্রুত একটি টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা যায়।

স্থানীয়দের দাবি, যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয় তাহলে এ অঞ্চলের কৃষি উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হবে এবং এর নেতিবাচক প্রভাব পড়বে স্থানীয় অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার ওপর।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেন এবং তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলিয়ারচরে গাঁজাসহ নারী আটক

নোয়াখালীতে অবৈধ তেল মজুদ, আটক ৪

মাগুরায় সেলুনে সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ৬

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

নড়াইলে পাওনা টাকায় ঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ

পাটগ্রামে জনদুর্ভোগ নিয়ে মতবিনিময় সভা

চৌদ্দগ্রামে তিন ভাইয়ের বিরোধে সংঘাত, মামলা-আতঙ্কে পরিবার

জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

হরমুজ প্রণালি খুললেও শর্ত রাখলেন ট্রাম্প, বহাল থাকছে নৌ অবরোধ

মসজিদে মাদকবিরোধী বার্তা

১০

কাইঞ্জার খাল পুনঃখননের উদ্বোধন

১১

বাগেরহাটে অনৈতিকতার অভিযোগে মানববন্ধন

১২

গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ

১৩

অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার

১৪

জগন্নাথপুরে শিক্ষাসামগ্রী বিতরণ

১৫

তেল পাম্পে অনিয়মের ভিডিও করায় সাংবাদিককে মারধর, পুলিশ প্রত্যাহার

১৬

রাজনীতিতে আগ্রহ বাড়ছে: স্পিকার

১৭

কাঠালিয়ায় ক্যাশলেস ভিশন বাস্তবায়নে ডিজিটাল ক্যাম্পেইন

১৮

টেকনাফে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

১৯

পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলার অভিযোগ

২০