শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
৮ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে ডোবা থেকে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার

পানিতে ডুবে শিশুর মৃত্যু
পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর বাড়ির পাশের একটি ডোবা থেকে আব্দুর রহিম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার উপজেলার ছোট বাদুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুর রহিম ওই এলাকার নানাবাড়ি থেকে পার্শ্ববর্তী একটি মাদরাসায় পড়াশোনা করত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে শিশু আব্দুর রহিম নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। প্রায় তিন ঘণ্টা পর বাড়ির কাছের একটি ডোবায় তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

এদিকে শিশুটির মৃত্যুকে ঘিরে এলাকায় নানা গুঞ্জন ও আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের কেউ কেউ বিষয়টি সন্দেহজনক বলে দাবি করলেও পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শিশুর বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। অন্যদিকে মা ফাতেমা বেগম জীবিকার তাগিদে চট্টগ্রামে অবস্থান করেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “শিশুটির মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।”

আরো পড়ুন...  মোরেলগঞ্জে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা রাজমিস্ত্রীর, অতঃপর...

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলালপুরে ৫৯ বিজিবির অভিযানে ২৪০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

জগন্নাথপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উদ্বোধন, কৃষক অংশগ্রহণে প্রাণবন্ত অনুষ্ঠান

ফুলবাড়ীর বড়গ্রাম সীমান্তে ২৯ বিজিবির অভিযানে দুই লক্ষাধিক টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাদি হত্যার তদন্ত নিয়ে কূটনৈতিক পদক্ষেপের দাবি, রাষ্ট্রকে দ্রুত অবস্থান স্পষ্ট করার আহ্বান

কালিহাতীতে রেললাইনের দুই স্থানে ২নারীর মরদেহ উদ্ধার

প্রাইভেটকারে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, কোটি টাকার চালানসহ একজন আটক

গ্রাম আদালত নিয়ে মঘীতে সচেতনতা ক্যাম্পেইন, ভিডিও প্রদর্শনীতে অংশ নিলেন স্থানীয়রা

গর্ভবতী নারীকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ভর্তি

তীব্র তাপদাহে হিলিতে তালের শাঁসের চাহিদা তুঙ্গে, দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়

১০

মোরেলগঞ্জে ডোবা থেকে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার

১১

উপকূলীয় ৭ জেলায় ৭৮৪ জেলে পরিবার পেল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সহায়তা

১২

কাটিমন আম চাষে মোরেলগঞ্জে চমক, অনলাইন বাজারে দাপট দেখাচ্ছেন কৃষক মুকুল

১৩

কালিহাতী বাসস্ট্যান্ডে নিত্যদিনের যানজট, ট্রাফিক বক্স ও পুলিশ মোতায়েনের জোর দাবি

১৪

বোদায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালাল আরও কয়েকজন সহযোগী

১৫

৭০ ঘণ্টার টানাপোড়েনের অবসান: পুশইন করা ১০ বাংলাদেশিকে ফেরত নিল বিএসএফ

১৬

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল তেতুলিয়া, আতঙ্কে ঘর ছাড়লেন মানুষ

১৭

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’—প্রতিশোধে প্রতিশোধ!

১৮

জাতীয় ফুটবলারের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ! স্ত্রীকে নির্যাতন-হত্যাচেষ্টা, হাসপাতালে তরুণী

১৯

মাগুরায় বোনা আউশ ধান চাষ বিষয়ে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০