বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এর পরিচালনায় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, পুলেরহাট, যশোরে ১৮ জুন বৃহস্পতিবার সকাল ১১.০০টায় ৪১১তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স এর শুভ উদ্বোধন করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর জনাব প্রফেসর ড.মোহাম্মদ শহিদুল ইসলাম।

কোর্স লিডার সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ এর সহকারী অধ্যাপক, বাগেরহাট জেলা রোভার এর সম্পাদক মোঃ জাকির হোসেন রিয়াজ এএলটি এর সভাপতিত্বে অনুষ্ঠিত কোর্সে স্বাগত বক্তব্য রাখেন রোভার অঞ্চল এর সহ-সভাপতি প্রফেসর মোঃ শহীদুল ইসলাম এলটি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর মোঃ নওসের আলী,আঞ্চলিক স্কাউট প্রশিক্ষন কেন্দ্র,পুলেরহাট, যশোর এর আঞ্চলিক পরিচালক মোঃ লতিফ উদ্দিন আহমদ, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মিজানুর রহমান ও অর্থ বিভাগের মোঃ রুমী কিসলু প্রমুখ।
মন্তব্য করুন