মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি
১৪ মে ২০২৬, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মা নিখোঁজ, সংসার ভেঙে বিপর্যস্ত ১০ বছরের শিশু আরিয়ান

যশোর শহরের ৫ নম্বর চোরমারা দীঘির পাড় এলাকার ১০ বছর বয়সী শিশু তাহমিদ জামান আরিয়ানের জীবন এখন চরম অনিশ্চয়তায়। চতুর্থ শ্রেণির এই শিক্ষার্থীর সংসারে নেমে এসেছে চরম বিপর্যয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আরিয়ানের মা শাহানাজ বেগম দীর্ঘদিন ধরে নিখোঁজ। পরিবারের দাবি, প্রায় সাত মাস আগে প্রথমবার তিনি বাড়ি ছেড়ে যান। পরে আবার এক মাস আগে রাতের আঁধারে কন্যা সন্তানকে নিয়ে পুনরায় বাড়ি থেকে চলে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় পরিবারটি চরম দুশ্চিন্তায় পড়েছে। আরিয়ান বর্তমানে তার পিতা আশরাফুজ্জামানের সঙ্গে থাকছে। তিনি পেশায় ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত এবং কাজের কারণে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। ফলে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা আরও বেড়েছে।

আরিয়ানের বাবা অভিযোগ করেন, দীর্ঘ ২৭ বছরের সংসার হঠাৎ করেই ভেঙে পড়েছে। তার দাবি, পারিবারিক বিরোধ ও ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। এতে সন্তানের পড়াশোনা ও স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের একাংশ দাবি করেছেন, পারিবারিক বিরোধে কিছু আত্মীয়-স্বজনের ভূমিকা থাকতে পারে। তবে এ বিষয়ে কোনো পক্ষেরই আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন...  নবাবগঞ্জ সরকারি কলেজ-এ ফল প্রকাশ ও কৃতি সংবর্ধনা

এদিকে ছোট্ট আরিয়ান ও তার পরিবারের ভবিষ্যৎ নিয়ে এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের পারিবারিক ভাঙন শিশুদের জীবনে গভীর নেতিবাচক প্রভাব ফেলছে।

পরিবারটি এখন নিখোঁজ মা ও ভাঙা সংসারের সংকট কাটিয়ে উঠতে দিশেহারা অবস্থায় রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০