খুবি প্রতিনিধি
১ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রোববার থেকে স্বাভাবিক হচ্ছে খুবির ক্লাস-পরীক্ষা

খুলনা বিশ্ববিদ্যালয়

তিন দফা দাবির বিষয়ে সন্তোষজনক অগ্রগতি হওয়ায় আগামী রোববার (২ আগস্ট) থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালুর ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এর ফলে কয়েকদিনের অচলাবস্থার পর ক্লাস-পরীক্ষায় ফিরছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (৩১ জুলাই) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের উত্থাপিত তিন দফা দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপ ও কার্যক্রমে সন্তোষজনক অগ্রগতি হয়েছে। এ প্রেক্ষাপটে আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

তবে দাবিগুলো পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা সতর্ক করে বলেছেন, দাবি বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি বা অসহযোগিতামূলক মনোভাব পরিলক্ষিত হলে পুনরায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ২২ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয় ’২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে ক্যান্টিনকর্মী ইমাম হাসানকে হাতেনাতে আটক করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

আরো পড়ুন...  তারেক রহমানের সভা ঘিরে খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের দপ্তর ফাঁকা, সেবা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

পরদিন ২৩ জুলাই সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনভর একাধিক বৈঠক করে এবং শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আলোচনা শুরু করে।

পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলে শিক্ষার্থীরা তা ইতিবাচক হিসেবে বিবেচনা করেন। তাদের মতে, দাবিগুলোর বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে ফেরার পরিবেশ তৈরি হয়েছে।

সাধারণ শিক্ষার্থীরা জানান, তারা দ্রুত স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে চান। তবে দাবি পূরণের বিষয়ে প্রশাসনের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজন হলে ভবিষ্যতে আবারও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

রোববার থেকে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শুরু হলে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরে আসবে বলে আশা করছেন শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার থেকে স্বাভাবিক হচ্ছে খুবির ক্লাস-পরীক্ষা

ইতিবাচক সংবাদ সমাজকে এগিয়ে নেয়: মোস্তফা মামুন

ড্রেন খননের সময় প্রাচীর ধস, আহত ৪ শ্রমিক

চন্দ্রায় টিকিট বাণিজ্যে দালাল চক্র, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

নিষিদ্ধ সময়ে সুন্দরবনে মাছ শিকার, জব্দ নৌকা-চিংড়ি

বাড়ছে কাঁচামরিচের দাম, কেজি ৪০০ টাকা

কুলিয়ারচরে রাস্তা পাকাকরণ ও ব্রহ্মপুত্রে সেতুর দাবি

সোনালি আঁশে সোনালি স্বপ্ন, লাভের মুখে ইসলামপুরের পাটচাষিরা

কালিয়াকৈরে সবজির বাজারে ফের অস্থিরতা, চড়া মরিচ-পেঁয়াজ

১০

তুরাগে পিকনিকের নামে অশালীনতার অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

১১

মাগুরায় ট্রাক্টরের ধাক্কায় স্কুলশিক্ষিকার মৃত্যু, স্বামী আহত

১২

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

যখন মহীরুহ ঝরে পড়ে: বাবা, আমার জীবনের চিরন্তন শেকড়

১৪

বীরগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী পাতাখেলা

১৫

রোগ নির্ণয় সেবায় গতি আনতে রি-এজেন্ট হস্তান্তর

১৬

জনদুর্ভোগ কমাতে নলডাঙ্গায় প্রশাসনের গুরুত্বারোপ

১৭

ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে দুই হাত হারালেন সোহান

১৮

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা

১৯

যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে ভাণ্ডারিয়ায় মানববন্ধন

২০