খুবি প্রতিনিধি:
২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সভা ঘিরে খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের দপ্তর ফাঁকা, সেবা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

তারেক রহমানের সভা ঘিরে খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের দপ্তর ফাঁকা
তারেক রহমানের সভা ঘিরে খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের দপ্তর ফাঁকা | ছবি : দৈনিক ইতিহাস

খুলনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের বিভিন্ন কর্মকর্তার দপ্তর ফাঁকা দেখা গেছে। এর ফলে প্রশাসনিক সেবা প্রয়োজনীয় শিক্ষার্থীরা সেবা থেকে বঞ্চিত হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবনের চিত্র কিছুটা পরিবর্তিত হলেও দুপুরের আগ পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তাদের উপস্থিতি ছিল না। ঊর্ধ্বতন শিক্ষক-কর্মকর্তা থেকে শুরু করে কর্মকর্তা ও কর্মচারীদের বড় অংশ নিজ নিজ দপ্তরে অনুপস্থিত ছিলেন। এতে বিশেষ করে ওমরাহ ও হজ্জের জন্য আগামী ৬ তারিখ পর্যন্ত ছুটিতে থাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, এবং ব্যক্তিগত কারণে ছুটি নেওয়া ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত উপস্থিত ছিলেন না।

খুলনা বিশ্ববিদ্যালয় আইন ১৯৯০–এর ৫১(২) ধারা অনুযায়ী, শিক্ষক বা কর্মকর্তা রাজনৈতিক মত প্রকাশে স্বাধীন হলেও, তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক প্রচারণায় সরাসরি অংশগ্রহণ করতে পারেন না এবং কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরি, পরিছন্ন কর্মী ও সংশ্লিষ্টরা জানান, আজ তারেক রহমানের জনসভায় কর্মকর্তা ও কর্মচারীরা গিয়েছেন, ফলে দপ্তরগুলোতে কেউ উপস্থিত ছিলেন না। সমাবেশ নগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সমাবেশকে ঘিরে এলাকার আশপাশে জনসমাগম বেড়ে যায়, যা স্থানীয় কর্মকর্তা ও কর্মচারীদের অনুপস্থিতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন...  খুলনায় দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী ‘আর্ককেইউ ডিগ্রি শো ২০২৬’

এক শিক্ষার্থী জানান, “সকাল থেকে দপ্তরে এসেও কাজ করতে পারিনি। সংশ্লিষ্ট কর্মকর্তা না থাকায় আমাদের ফিরে যেতে হচ্ছে।”

স্টেট শাখার পরিচালক মোহাম্মদ আলী বলেন, তিনি সমাবেশস্থলে গিয়েছিলেন, কিন্তু উদ্দেশ্য ছিল ট্রেজারারের বাসায় দাওয়াতে অংশগ্রহণ। যেহেতু ট্রেজারার প্রফেসর ড. মো. নুর উন নবীর বাসা সমাবেশস্থলের পাশে, খাওয়া দেওয়ার পর উৎসবমুখর পরিবেশ দেখে সমাবেশস্থল ঘুরে দেখেছেন।

রেজিস্ট্রার কার্যালয়ের সচিব জানান, তার মূল উদ্দেশ্য ছিল মেয়ের সঙ্গে দেখা করা, তাই তিনি সমাবেশে ছিলেন। ট্রেজারার প্রফেসর ড. মো. নুর উন নবীও বলেন, তার বাসা সমাবেশস্থলের পাশেই থাকায় আলাদা করে উপস্থিত হওয়ার কোনো প্রশ্নই আসে না এবং কোনো দাওয়াতের আয়োজনও হয়নি। তবে তিনি নিশ্চিত করতে পারছেন না, এটি বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সাংঘর্ষিক কিনা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় আইনে প্রাঙ্গণে রাজনৈতিক মিছিল, সভা, সমাবেশ, স্লোগান দেওয়া বা রাজনৈতিক নেতাকে বক্তব্য দেওয়ার অনুমতি নেই। তবে বাইরে, বিশ্ববিদ্যালয়ের বাইরে অনুষ্ঠিত সমাবেশে অংশগ্রহণকে প্রচারণার আওতায় গণ্য করা হয় না, তাই এটি বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়।

আরো পড়ুন...  খুবির অপরাজিতা হলের পানিতে লাল পোকার উপদ্রব, নেই স্থায়ী সমাধান

এ ঘটনা শিক্ষার্থীদের জন্য প্রশাসনিক সেবা প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করেছে, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপস্থিতি নিশ্চিত করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে। শিক্ষার্থীরা আশা করছেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রশাসনিক দপ্তরগুলোতে নিয়মিত কর্মকর্তা উপস্থিতি নিশ্চিত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০