মোঃ শরিফুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ফাইটার কারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান

সাতক্ষীরার শ্যামনগরে ফাইটার কারাতে ক্লাবের উদ্যোগে প্রশিক্ষণরত সদস্যদের মাঝে বেল্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানটি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রশিক্ষণরত সদস্যদের বেল্ট প্রদান করার পাশাপাশি কক্সবাজারে অনুষ্ঠিত ৪র্থ জাতীয় ফাইটার কারাতে প্রতিযোগিতা–২০২৬ এ শ্যামনগর ফাইটার কারাতে ক্লাবের উল্লেখযোগ্য সাফল্যের বিষয়টি উপস্থিত অতিথি ও অভিভাবকদের অবহিত করা হয়। উক্ত প্রতিযোগিতায় ক্লাবের ওস্তাদ জি এম রাজগুল আহমেদ রাজু চারটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে অসাধারণ নৈপুণ্যের মাধ্যমে ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ মেডেলসহ সম্মানজনক ক্রেস্ট অর্জন করেন, যা শ্যামনগরসহ সাতক্ষীরা জেলার জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে শিক্ষক রনজিৎ বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর ফাইটার কারাতে ক্লাবের ওস্তাদ শেখ মনিরুজ্জামান ডলার। তিনি বক্তব্যের এক পর্যায়ে কারাতে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান প্রজন্মকে শারীরিকভাবে সক্ষম ও মানসিকভাবে আত্মবিশ্বাসী করে তুলতে কারাতে প্রশিক্ষণের বিকল্প নেই। আত্মরক্ষা, শৃঙ্খলা ও সুস্থ জীবন গঠনে কারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি অভিভাবকদের তাদের সন্তানদের এ ধরনের প্রশিক্ষণে উৎসাহিত করার আহ্বান জানান। এ সময় তিনি ফাইটার ক্লাবের দুই সদস্যকে আনুষ্ঠানিকভাবে হলুদ বেল্ট পরিয়ে দেন।

আরো পড়ুন...  শ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর ন্যক্কারজনক হামলা 

শিক্ষক মোঃ আবু কওছারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক শিক্ষক তরিকুল ইসলাম, আমিনুল হক, রাফিউল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিরা তাদের বক্তব্যে খেলাধুলা ও মার্শাল আর্ট চর্চার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন শ্যামনগর ফাইটার কারাতে ক্লাবের ওস্তাদ জি এম রাজগুল আহমেদ রাজু। তিনি বলেন, খুলনা বিভাগের মধ্যে সাতক্ষীরা জেলা ও শ্যামনগর উপজেলা ফাইটার কারাতে প্রতিযোগিতায় সর্বাধিক স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ মেডেল অর্জন করে চলেছে, যা এ অঞ্চলের কারাতে শিক্ষার্থীদের ধারাবাহিক পরিশ্রম ও প্রশিক্ষণের ফল।

অনুষ্ঠানে বেল্টপ্রাপ্ত দুই সদস্য হলেন শ্যামনগর উপজেলার মাজাট গ্রামের ইমন হোসেন এবং মুন্সিগঞ্জ কদমতলা গ্রামের তামিম হোসেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সদস্য, অভিভাবক ও অতিথিদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় এবং ফাইটার কারাতে ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

নলডাঙ্গায় প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের জানাজায় মানুষের ঢল

ঝালকাঠির কাঠালিয়ায় মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সাকিন

নড়াইলে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

মেসির পেনাল্টিতে আর্জেন্টিনার লিড দ্বিগুণ, আইসল্যান্ডের বিপক্ষে দাপট

কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

রাতের মধ্যে বজ্রবৃষ্টির সতর্কতা, যেসব জেলায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা

১০

শাবনূর–পূর্ণিমা সম্পর্ক নিয়ে আলোচনায় নতুন মোড়: “আমাদের দা-কুড়াল সম্পর্ক না”

১১

বাগেরহাটে জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

১২

মহাসড়কের পাশে যুবকের মরদেহ, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন সঙ্গী

১৩

বিশ্ব পরিবেশ দিবসে রামপালে বর্ণাঢ্য আয়োজন: বৃক্ষরোপণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৪

রামপালে সরকারি খাল দখল করে মাছ চাষের অভিযোগ, পানি প্রবাহ বন্ধের আশঙ্কা

১৫

রাস্তা থেকে যুবককে তুলে নিয়ে কিশোরী মেয়ের সঙ্গে জোরপূর্বক বিয়ের অভিযোগ

১৬

গোপালপুর ইউনিয়নে ভোটারদের দ্বারে দ্বারে তরুণ চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান

১৭

জগন্নাথপুরে আত্ম-কর্মসংস্থান প্রশিক্ষণ একাডেমির সনদপত্র ও পুরস্কার বিতরণ

১৮

পটিয়ায় প্রেস ক্লাব দখলচেষ্টার অভিযোগ, বহিরাগতদের নিয়ে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা

১৯

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মোরেলগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত

২০