শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি
১৫ অগাস্ট ২০২৬, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সখিপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ‘মাদক থাকবে না, আমি থাকব’—ওসি মুরাদ

টাঙ্গাইলের সখিপুরে মাদক, সন্ত্রাস, ডাকাতি ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস না করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওসি মুরাদ হোসেন বলেন, “মাদক, সন্ত্রাস, ডাকাতি ও কিশোর গ্যাং থাকলে আমি থাকব না। আর আমি সখিপুর থানায় থাকলে মাদক, সন্ত্রাস, ডাকাতি ও কিশোর গ্যাং থাকবে না।”

তিনি বলেন, সখিপুরে মাদকের বিস্তার রোধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

ওসি আরও বলেন, “হয়তো সখিপুরে মাদক থাকবে, না হলে আমি থাকব।” তাঁর এমন কঠোর বক্তব্যে মাদক ও অপরাধ দমনে পুলিশের অবস্থান স্পষ্ট হয়েছে।

মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে উল্লেখ করে ওসি মুরাদ হোসেন বলেন, মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে। এর ভয়াবহ প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের ওপরও পড়ছে। তাই মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

আরো পড়ুন...  খাগড়াছড়ির দুর্গম অঞ্চলে সেনাবাহিনীর মানবিক সহায়তা

তিনি জানান, সখিপুরকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা তৈরিতেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে পুলিশ।

স্থানীয় সচেতন মহল মনে করছে, ওসি মুরাদ হোসেনের এমন কঠোর অবস্থান সখিপুরে মাদকবিরোধী অভিযানকে আরও গতিশীল করতে পারে। তবে মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নয়, পরিবার ও সমাজের সম্মিলিত প্রতিরোধও জরুরি।

সখিপুরবাসীর প্রত্যাশা, ওসি মুরাদ হোসেনের কঠোর বার্তা বাস্তব অভিযান ও কার্যকর পদক্ষেপে প্রতিফলিত হবে। মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার মাধ্যমে সখিপুরকে নিরাপদ ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে প্রশাসন কার্যকর ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সখিপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ‘মাদক থাকবে না, আমি থাকব’—ওসি মুরাদ

খালেদা জিয়ার জন্মদিনে কালিয়াকৈরে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক সাহার ওপর হামলার অভিযোগ

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অবশেষে কর্মস্থল থেকে অবমুক্ত কুলিয়ারচরের ভূমি কর্মকর্তা নাছিমা

কুলিয়ারচরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

তারেক রহমানের আগমন ঘিরে কিশোরগঞ্জে আনন্দ মিছিল

পটিয়ায় বদর আউলিয়া ইবতেদায়ী মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন

রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‍্যালি

চন্দনাইশে সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

১০

মোংলায় পুলিশের বিশেষ সতর্কতা

১১

চন্দনাইশে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

১২

তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে

১৩

কালিয়াকৈরে অবৈধ অটোরিকশা চার্জে বাড়ছে বিদ্যুৎ সংকট

১৪

হিলিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, ৭ মাসে আটক ৪৫২

১৫

দুর্যোগ-দুর্ভোগ পেরিয়ে প্রত্যন্ত স্কুলে পৌঁছে যাচ্ছে শিশুদের পুষ্টিকর টিফিন

১৬

বকেয়া বিদ্যুৎ বিল, দেড় মাস ধরে অন্ধকারে শ্রীপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র

১৭

স্থানীয় সরকারের সব নির্বাচন চলতি বছরেই: শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী

১৮

কালিয়াকৈরে গ্যাস সংকটে দীর্ঘ লাইন, ৬০-১৬০ টাকার গ্যাস পেতে ৫-৬ ঘণ্টা অপেক্ষা

১৯

নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০