নিজস্ব প্রতিবেদক
৮ মে ২০২৬, ১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের অধিকার “কড়ায় গণ্ডায়” নিশ্চিতের দাবি, জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ

সাংবাদিকদের ন্যায্য অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক নেতারা অংশ নেন।

সমাবেশে বক্তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সংবিধান অনুযায়ী সাংবাদিকদের প্রাপ্য অধিকার ও সুবিধা “কড়ায় গণ্ডায়” নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, স্বাধীনতার ৫৫ বছরেও সাংবাদিকরা ন্যায্য মর্যাদা, নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নের ক্ষেত্রে বারবার বঞ্চিত হয়েছেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের “জাতির বিবেক” বলা হলেও বাস্তবে তাদের প্রতিপক্ষ হিসেবে দেখা হয়। রাষ্ট্র ও বিভিন্ন সরকার বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। ফলে সাংবাদিক সমাজ আজ ঐক্যবদ্ধভাবে তাদের অধিকার আদায়ের আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।

সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কিছু নির্দিষ্ট গোষ্ঠীর মতামত ও প্রভাবের ভিত্তিতে সাংবাদিকতা সংক্রান্ত নীতিনির্ধারণ করা হচ্ছে, যেখানে দেশের ৬৩ জেলার প্রকৃত সাংবাদিকদের সমস্যা ও বাস্তব চিত্র উপেক্ষিত হচ্ছে। তারা দাবি জানান, সারাদেশের সাংবাদিকদের মতামত নিয়ে নীতিনির্ধারণ করতে হবে।

আরো পড়ুন...  নিখোঁজের ৩দিন পর রেললাইনের পাশে মিলল যুবকের মরদেহ

এ সময় তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিও জানান তারা।

বক্তারা আরও বলেন, অকার্যকর প্রেস কাউন্সিলকে আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। একই সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের অধীনে গণমাধ্যম নিয়ন্ত্রণ ও নিবন্ধন কাঠামো শক্তিশালী করার পাশাপাশি গুজব ও যাচাইবিহীন তথ্য প্রচার রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সমাবেশে ১৪ দফা দাবি তুলে ধরা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো— সাংবাদিকদের পেশাগত সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন, জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, গণমাধ্যমকে শিল্প হিসেবে ঘোষণা, সাংবাদিক তালিকা প্রকাশ এবং নিয়োগ নীতিমালা বাস্তবায়ন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন। তারা সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলনকে সময়োপযোগী বলে উল্লেখ করেন এবং দাবি বাস্তবায়নে সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, বিগত ৫৫ বছরে সাংবাদিকদের অধিকারের বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এবার আর “প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন” দেখতে চান তারা।

আরো পড়ুন...  কাঁঠালিয়ায় বিড়ি চাওয়াকে কেন্দ্র করে বিএনপি কার্যালয় ভাঙচুর

সমাবেশে শেষে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ: স্বাস্থ্যমন্ত্রীর পরদিনই বিভাগীয় পরিচালকের পরিদর্শন

কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াতের গুরুত্ব

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তনের অভিযোগ, লোহাগড়ায় জমি নিয়ে উত্তেজনা

বীরগঞ্জের ভোগনগর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা

চার বিয়ে সুন্নত? নাকি সমাজের সবচেয়ে বড় ধর্মীয় বিভ্রান্তি

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে কেয়ার বাংলাদেশ, রিলিফ প্যাক বিতরণ

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

শ্রীমঙ্গলে এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কোরবানি দিতে হবে—মাগুরায় আব্দুল হালিম

মাগুরার মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক, চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

১০

চন্দনাইশের ধোপাছড়ির ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল চিত্র

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে — মাগুরায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১৩

পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার দ্বিতীয় আসামি গ্রেপ্তার

১৫

কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৭

অবিশ্বাস্য হলেও সত্য: মৌলভীবাজারে একই মসজিদে একদিনে দুইবার জুমার নামাজ

১৮

কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

১৯

রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেপ্তার

২০