‎সাভার প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

সাভারে শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ, ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল, বন্ধ কারখানা চালু, হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে সাভারের রানা প্লাজা-এর সামনে শ্রমজীবী ঐক্য পরিষদ ও ভুক্তভোগী শ্রমিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম সুজন। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন-এর সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলাম, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন-এর যুগ্ম সম্পাদক কবির হোসেন, সম্মিলিত শ্রমিক ফেডারেশন-এর সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়ন, বাংলাদেশ প্রগতিশীল শ্রমিক ফেডারেশন-এর সাধারণ সম্পাদক কামরুন্নাহারসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম সুজন বলেন, জাতীয় বাজেটে পোশাক শিল্পের সংকট নিরসনে কার্যকর বরাদ্দ না থাকায় শ্রমিকদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। তিনি বাজেট পুনর্বিবেচনার পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ, ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল, হয়রানিমূলক মামলা প্রত্যাহার, ‘লে-অফ’ প্রত্যাহার এবং ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের দাবি জানান।

তিনি আরও বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিকদের বেআইনিভাবে ছাঁটাই করা হয়েছে। এসব শ্রমিককে অবিলম্বে কাজে পুনর্বহাল এবং তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে। এছাড়া বন্ধ কারখানা চালু, শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং চলমান শ্রম অসন্তোষ দ্রুত নিরসনের দাবি জানান তিনি।

আরো পড়ুন...  পানছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, আড়াই লাখ চারা রোপণের লক্ষ্য

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করা হচ্ছে না এবং আন্দোলনকারী শ্রমিকদের বিরুদ্ধে মামলা ও হয়রানি অব্যাহত রয়েছে। তারা শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং শ্রমিক নির্যাতন বন্ধের দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালিকপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সংবর্ধনা ও আলোচনা সভা

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে স্বৈরাচারের উত্থান হবে’: মোরেলগঞ্জে এমপি আব্দুল আলীম

পাহাড়ের বাঙালিদের আয়কর মওকুফসহ ১১ দাবিতে শাহবাগে বিক্ষোভ

৪ আগস্ট ২০২৪ বা ৩৫ জুলাই—যে স্মৃতি কোনো দিন ভোলার নয়

ভোলায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, অভিযুক্ত সাবেক চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির প্রতিনিধির কাছে স্মারকলিপি

শিবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও এডহক কমিটির পরিচিতি

মহিপুরে ব্যবসায়ী ইদ্রিসকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

১০

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

১১

ফুলবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

১২

কুড়িগ্রামে তিন সপ্তাহ ধরে বন্ধ স্কুল ফিডিংয়ের বিস্কুট বিতরণ

১৩

পথরোধ করে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ, বিচার চেয়ে থানায় পরিবার

১৪

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

১৫

১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১৬

ছাত্রীকে একা পেয়ে ‘নিজের পরিচয়’ ভুলে গেলেন প্রধান শিক্ষক

১৭

যৌনকর্মীর ঘরে ঢেকুর তুলে বেহুঁশ হয়ে যান রাসেল, অতঃপর…

১৮

আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়েছে: আজহারী

১৯

পঞ্চগড়ে নারীর ঘর থেকে এক ব্যক্তিকে আটক, পরে পুলিশের কাছে হস্তান্তর

২০