স্টাফ রিপোর্টার
২৪ এপ্রিল ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাভারে সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ ও গ্রেফতার দাবি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকার সাভারে সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনের অপসারণ, অবৈধ সম্পদের সুষ্ঠু তদন্ত এবং গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সাভার সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে “সাভারবাসী” ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকারি কর্মকর্তা হিসেবে স্বল্প বেতনের চাকরি করলেও জাকির হোসেন অল্প সময়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকি এবং জাল দলিলের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

বক্তারা আরও দাবি করেন, নিষিদ্ধ সংগঠনের কোটায় নিয়োগ পাওয়া জাকির হোসেন উচ্চ আদালতের নির্দেশনা তোয়াক্কা না করে টাকার বিনিময়ে বিতর্কিত মৌজার জমি রেজিস্ট্রেশনসহ একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে একাধিক অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র শক্তির সাভার উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান মুন্নাসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে জাকির হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন।

আরো পড়ুন...  শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে জরিমানা

সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিতর্কিত এই সাব-রেজিস্ট্রারকে গ্রেফতার ও অপসারণের আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় সাভারের জনগণকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নবনিযুক্ত উপাচার্যের মতবিনিময়

এমপির মাদকবিরোধী হুঁশিয়ারির পর পীরগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

লায়ন সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মনোনীত

চাল-ডাল থেকে ক্যামেরা পর্যন্ত ৬০ পণ্যের দাম কমানোর প্রস্তাব বাজেটে

শ্যামনগরের গাবুরায় দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও উদ্ধার সরঞ্জাম বিতরণ

কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্তে পুলিশের অভিযান, স্বস্তি ফিরল শহরে

কালিয়াকৈরে ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

চাকরি দেওয়ার নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

১০

পটিয়া প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা, সভাপতি নুর হোসেন ও সম্পাদক সেলিম চৌধুরী

১১

জার্মানির প্রতি ভালোবাসায় ৭.৫ কিলোমিটার পতাকা, মাগুরায় আমজাদের অনন্য প্রদর্শনী

১২

টাঙ্গন নদীতে এক হেক্টর এলাকাজুড়ে ‘মৎস্য অভয়াশ্রম’ ঘোষণা

১৩

পটিয়ায় মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরি, তদন্তের দাবি

১৪

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৫

পরিবেশ স্টার্টআপ তহবিল গঠনের আহ্বান জুবাইদা রহমানের

১৬

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

১৭

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

১৮

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

নলডাঙ্গায় প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের জানাজায় মানুষের ঢল

২০