মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্তে সিরাপসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও একটি সিএনজিসহ একজনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৯টার দিকে পরিচালিত বিশেষ অভিযানে এ সাফল্য অর্জিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির অধীনস্থ সোনামসজিদ বিওপি-এর একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস এলাকা থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী গ্রামের নতুন ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf DX’ সিরাপ উদ্ধার করা হয়।

অভিযানে মো. ফরিদ (৪৫) নামে একজনকে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের চককৃর্ত্তি গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল জব্বারের ছেলে বলে জানা গেছে। তার কাছ থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৭৮ বোতল ভারতীয় ‘Eskuf DX’ সিরাপ এবং একটি টিভিএস ব্র্যান্ডের সিএনজি জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে। আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে উদ্ধারকৃত নেশাজাতীয় সিরাপ ও সিএনজি শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

আরো পড়ুন...  শরণখোলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে ৫৯ বিজিবি নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। চলতি বছরের গত তিন মাসে ব্যাটালিয়নটি বিভিন্ন অভিযানে প্রায় ৩ হাজার ১০০ বোতল ফেন্সিডিলের বিকল্পসহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে। এসব অভিযানের মাধ্যমে সীমান্ত দিয়ে মাদক প্রবেশের একাধিক প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, সীমান্তবর্তী জনগণের সহযোগিতা এবং গোয়েন্দা তৎপরতা জোরদারের মাধ্যমে মাদক নির্মূলে বিজিবি কার্যকর ভূমিকা রেখে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

কুলিয়ারচরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ৫ লাখ টাকা দাবি; প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি দাবি নাসের রহমানের, ভিন্ন তথ্য দিল বেঙ্গল লেন্স

ছয় সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের অভিষেক

মাগুরায় অগ্নিদগ্ধ অবস্থায় ব্যক্তির মৃত্যু

১০

মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

১২

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

১৩

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

১৪

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

১৬

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

১৭

দুই মাস মানুষের পদচারণা বন্ধ, স্বস্তিতে সুন্দরবন—বাড়ছে বাঘ-হরিণের বিচরণ

১৮

গ্ল্যামারের আড়ালে মাটির মানুষ জয়া, কোদাল হাতে বাগানে ব্যস্ত অভিনেত্রী

১৯

সন্তানের অবহেলায় বাঁধের ঢালে আশ্রয়, মৃত্যুর প্রহর গুনছেন আশি বছরের আজিজুর

২০