মাহিদুল ইসলাম হিমেল হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
৮ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাতিয়ায় অভিযানে ২৮৫ বস্তা চোরাই চিনি জব্দ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে মোট ২৮৫ বস্তা চোরাই চিনি জব্দ করেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। শনিবার (৭ মার্চ) দিনভর পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদ রাখা চিনি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

হাতিয়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উপজেলার আফাজিয়া বাজার এলাকায় বিপুল পরিমাণ অবৈধ চিনি মজুদ করে রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বাজারের ব্যবসায়ী সাহেদ ও রিয়াজ উদ্দিনের ভাড়াকৃত একটি গুদামে তল্লাশি চালিয়ে ২০০ বস্তা অবৈধ চিনি জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

অপরদিকে একই এলাকায় শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলা উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় ব্যবসায়ী হেলাল বেপারীর একটি গুদাম ও তার নিজ বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গুদাম থেকে ৭ বস্তা এবং তার বাড়ি থেকে আরও ৭৮ বস্তা চোরাই চিনি জব্দ করা হয়। জব্দ করা বস্তাগুলোর মধ্যে ৬০ কেজি ও ৪৫ কেজি ওজনের চিনি রয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন...  খাগড়াছড়ির রেডমার্ক কেন্দ্রে সুষ্ঠু ভোটের দাবি প্রার্থীদের

প্রশাসন সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া চিনির অধিকাংশই অবৈধভাবে বিভিন্ন স্থান থেকে এনে গোপনে মজুদ করে রাখা হয়েছিল। এসব পণ্য বাজারে বেশি দামে বিক্রি করার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই হাতিয়ার কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন এলাকা থেকে চোরাই পণ্য কম দামে কিনে এনে স্থানীয় বাজারে বেশি দামে বিক্রি করে আসছে। এতে একদিকে যেমন সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতারা।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলা উদ্দিন জানান, জব্দ করা চিনিগুলো আপাতত প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত শেষে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, অবৈধ মজুদ ও চোরাচালান রোধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রশাসন ও পুলিশের এমন অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। সাধারণ মানুষ আশা করছেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে হাতিয়ায় চোরাই পণ্য মজুদ ও অবৈধ ব্যবসা অনেকটাই কমে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জের পঞ্চকরণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

কক্সবাজারে সাংবাদিক সংগঠনের ঈদ শুভেচ্ছা বিনিময়

জিয়াউর রহমান ছিলেন সংকটকালে নেতৃত্বের প্রতীক: এমপি এনামুল হক

ঈদুল আজহা উপলক্ষে মোরেলগঞ্জে প্রীতি ফুটবল খেলায় পঞ্চকরণ ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন

পঞ্চগড়ে ছাত্রদল নেতার পদ স্থগিত

পাঁচবিবিতে মেডিকেল কলেজ স্থাপনের দাবি জোরালো

চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

জগন্নাথপুরে শহীদ জিয়া স্মরণে বিএনপির জনসমাবেশে নেতাকর্মীদের ঢল, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

ঈদকে ঘিরে হোসেনপুরে কঠোর প্রশাসনিক অভিযান, অতিরিক্ত ভাড়ায় সিএনজি জব্দ

ঈদুল আযহার তৃতীয় দিনেও ব্রিটিশ চান্দশির কাপন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে কুরবানির মাংস বিতরণ সম্পন্ন

১০

আলোকিত মোরেলগঞ্জ এর আয়োজনে শিক্ষক সন্মাননা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

১১

ব্রাজিল ভক্তদের র‍্যালিতে আর্জেন্টিনা সমর্থকদের 7Up বিতরণে চমক

১২

মঠবাড়িয়ায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিলে জনসমাগম

১৩

ঝালকাঠির বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদির দোকান ভস্মীভূত

১৪

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে কালিয়াকৈরে জনসমাগম, দোয়া–আলোচনা ও বস্ত্র বিতরণ

১৫

বদরগঞ্জে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন, মাদকবিরোধী বার্তা দিলেন মানিক চেয়ারম্যান

১৬

ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে সুন্দরগঞ্জে ১০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

১৭

তেঁতুলিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীদের সম্মাননা প্রদান

১৮

মাগুরার শ্রীপুরে মরহুম আঃ হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

১৯

এক লটারিতেই বদলে গেল ভাগ্য! সেনবাগে দুইজন হলেন নতুন লাখপতি

২০